প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। আজ রোববার হাসপাতালের অফিস সহায়ক আমির হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) শিক্ষক শাহরিয়ার অর্ণবসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। অপর আসামিরা হলেন—পলজয়, সিহাব তুর্জ ও সাইমি নাজ শয়ন। এ ছাড়া মামলায় আরও অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গতকাল শনিবার হাসপাতালের মূমুর্ষু ওয়ার্ডে ডা. কানিজ ফাতেমার তত্ত্বাবধানে একজন রোগী মারা যান। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়। বিকেলে ২০২১ ওয়ার্ডের ইমারজেন্সি অপারেশন থিয়াটারের সামনে ডা. আল মাশরাফিকে ৩০ থেকে ৪০ জন মারধর করতে থাকে। এ সময় ডা. ইমরান হোসেন এগিয়ে গেলে তাঁকেও মারধর করতে থাকে তারা। ডা. ইমরানকে মারতে মারতে তাঁরা পরিচালকের কক্ষে নিয়ে যান।
এতে আরও উল্লেখ করা হয়, মারধরের ফলে ডা. আল মাশরাফি ও ডা. ইমরান গুরুতর আঘাত পান। এ ছাড়া জিনিসপত্র ভাঙচুরের ফলে হাসপাতালের ২ লাখ টাকার মতো আর্থিক ক্ষতি হয়েছে।
চিকিৎসককে মারধরের প্রতিবাদে ঢামেকে কর্মবিরতি, শত শত রোগীর দুর্ভোগচিকিৎসককে মারধরের প্রতিবাদে ঢামেকে কর্মবিরতি, শত শত রোগীর দুর্ভোগ
গতকাল ঢামেক হাসপাতালে চিকিৎসকদের মারধরের ঘটনার পর দোষীদের গ্রেপ্তারে আলটিমেটাম দেন চিকিৎসকেরা। তবে ২৪ ঘণ্টার সেই সময়সীমা পার হওয়ার আগেই আজ রোববার সকাল থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়। সারা দেশে সব চিকিৎসাকেন্দ্রে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেন তারা। পরে অবশ্য দাবি পূরণের আশ্বাস দিলে কর্মসূচি স্থগিত করা হয়।

রোববার (৯ আগস্ট) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ী আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
৩ ঘণ্টা আগে
বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের অভিযোগ, নিরাপত্তার কারণ দেখিয়ে ছাত্রীদের জন্য রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত যে ‘সান্ধ্য আইন’ চালু রয়েছে, তা অনেক ক্ষেত্রে হয়রানির কারণ হয়ে দাঁড়িয়েছে। দূরপাল্লার যাত্রা শেষে রাতে হলে ফিরলে গেটে অপেক্ষা করা, জরুরি প্রয়োজনে বাইরে যাওয়া কিংবা চিকিৎসার প্রয়োজনে বের হওয়ার
৩ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
৩ ঘণ্টা আগে