সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী পাগল হাসান নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি
মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান। ছবি : সংগৃহীত

সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে সুরমা ব্রিজের কাছে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সংগীতশিল্পী ও গীতিকার মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসানসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ৭টার দিকে ছাতক-দোয়ারাবাজার সড়কের সুরমা সেতু টোলকেন্দ্রের পাশে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম।

পাগল হাসানের বন্ধু ফ্রান্সপ্রবাসী তারেক মিয়া জনি বলেন, রাতেও কথা বলেছি ওর সঙ্গে। আজ হঠাৎ তার মৃত্যু সংবাদ শুনলাম। এ খবর শুনে ওর ফোনে কল দিলে কেউ একজন বললেন, ‘ও‌ আর নেই। সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে গোবিন্দগঞ্জ নামক স্থানের সুরমা ব্রিজের কাছে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ওর।’

তিনি আরও জানান, একটি গানের অনুষ্ঠান শেষ করে সুনামগঞ্জ ফিরছিল সে। এরইমধ্যে সামাজিক মাধ্যমে বেশ কয়েকজন তার মরদেহের ছবি ও ভিডিও প্রকাশ করেছেন। এতে সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

পাগল হাসান সুনামগঞ্জের সন্তান। সুরকার গীতিকার ও কণ্ঠশিল্পী হিসেবে সংগীতাঙ্গনে পরিচিতি ছিল তার। শ্রোতাদের মধ্যেও ছিল জনপ্রিয়তা। তার লেখা গান আসিফ আকবরসহ দেশের অনেক জনপ্রিয় কণ্ঠশিল্পী গেছেন। তার একাধিক শ্রোতাপ্রিয় গান রয়েছে। এরমধ্যে ‘আসমানে যাইও না রে বন্ধু’, ‘জীবন খাতা,’ ‘আমি জ্বইলা মরি’, উল্লেখযোগ্য।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা, চার্জ দিতে হবে সৌরবিদ্যুতে

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব তথ্য জানান।

৩ ঘণ্টা আগে

৬ মাসে অভূতপূর্ব জনসমর্থন পেয়েছে সরকার, দাবি মাহদী আমিনের

সোমবার (১৭ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

৪ ঘণ্টা আগে

২ দিনের সফরে ঢাকায় আসছে ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদল

সোমবার (১৭ আগস্ট) তাদের ঢাকায় এসে পৌঁছানোদ কথা রয়েছে। দুই দিনের সফরে তারা সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে।

৬ ঘণ্টা আগে

গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে ভেসে ৯ বাংলাদেশির মৃত্যু

গ্রিসে পৌঁছানোর আশায় লিবিয়া থেকে ভূমধ্যসাগরে পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৯ বাংলাদেশি। উদ্ধার করা হয়েছে আরও ২৯ জন বাংলাদেশি নাগরিক।

৬ ঘণ্টা আগে