আইনশৃঙ্খলা নিয়ে জনপ্রত্যাশা পূরণে আরও সময় চান স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১৫: ৫৪

সরকার গঠনের পর ছয় মাস পেরোলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার দাবি, পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে সাধারণ মানুষের প্রত্যাশার জায়গায় পৌঁছাতে সরকারের আরও সময় প্রয়োজন।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে পে-স্কেল সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার সন্তুষ্ট কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের আত্মমূল্যায়নের চেয়ে জনগণের মূল্যায়নই এখানে গুরুত্বপূর্ণ। তাঁর ভাষায়, সরকার মনে করে পরিস্থিতির উন্নতি হয়েছে; তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী আরও উন্নতি করতে কিছুটা সময় প্রয়োজন।

সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, এই সময়ের মধ্যে বেশ কিছু সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেওয়া বিভিন্ন উদ্যোগও প্রশংসা পেয়েছে বলে দাবি করেন তিনি।

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের পদক্ষেপের কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার ভাষ্য, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকট তৈরি হলেও বাংলাদেশে এক মাস পর্যন্ত তেল ও গ্যাসের দাম বাড়ানো হয়নি। তবে বিভিন্ন সময় কারিগরি ত্রুটি ও অন্যান্য সমস্যার কারণে সরবরাহে বিঘ্ন ঘটেছে বলেও জানান তিনি।

দেশীয় উৎস থেকে গ্যাসের জোগান বাড়ানোর উদ্যোগের কথাও জানান সালাহউদ্দিন। তিনি বলেন, আগের সরকারের সময়ে গ্যাসের যে আমদানিনির্ভরতা তৈরি হয়েছে, তা কমাতে দেশের স্থলভাগের পাশাপাশি সমুদ্রেও অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে নিজস্ব গ্যাস দিয়ে সংকট মোকাবিলার আশা করছেন তারা।

সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচির অগ্রগতি তুলে ধরে তিনি জানান, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর পাশাপাশি ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের অনুদান ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার কাজও শুরু হয়েছে।

ক্রীড়া ও সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

খাদ্য নিরাপত্তা নিয়েও সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। খাদ্য সংগ্রহসংক্রান্ত জাতীয় কমিটির সভাপতি হিসেবে তিনি এ বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার কথা জানান।

সরকারের প্রথম ১৮০ দিনে কোন মন্ত্রণালয় কী কাজ করেছে, তার একটি পূর্ণাঙ্গ সংকলনও প্রকাশ করা হবে বলে জানান সালাহউদ্দিন আহমদ। প্রধানমন্ত্রীর প্রেস সেকশনের মাধ্যমে এই তথ্য গণমাধ্যমের কাছে তুলে ধরা হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৬ মাসে অভূতপূর্ব জনসমর্থন পেয়েছে সরকার, দাবি মাহদী আমিনের

সোমবার (১৭ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

৪ ঘণ্টা আগে

২ দিনের সফরে ঢাকায় আসছে ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদল

সোমবার (১৭ আগস্ট) তাদের ঢাকায় এসে পৌঁছানোদ কথা রয়েছে। দুই দিনের সফরে তারা সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে।

৬ ঘণ্টা আগে

গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে ভেসে ৯ বাংলাদেশির মৃত্যু

গ্রিসে পৌঁছানোর আশায় লিবিয়া থেকে ভূমধ্যসাগরে পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৯ বাংলাদেশি। উদ্ধার করা হয়েছে আরও ২৯ জন বাংলাদেশি নাগরিক।

৬ ঘণ্টা আগে

মৃদু ভূমিকম্পের উৎপত্তি নরসিংদীতে, কাঁপল ঢাকাসহ আশপাশের এলাকা

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে নরসিংদী জেলার শিবপুরে।

৭ ঘণ্টা আগে