ডেস্ক, রাজনীতি ডটকম

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধভাবে চাকরিচ্যুত সকল পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে আবারও অবস্থান কর্মসূচি পালন করছে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। বুধবার (২৯ জানুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে পুলিশ সদরদফতরের সামনে অবস্থান নেয় তারা।
বেলা সাড়ে ১২টায় সেখানে গিয়ে দেখা যায়, পুলিশ সদরদফতরের সামনে কয়েকশ’ পুলিশ সদস্য অবস্থান নিয়েছে। ফুটপাতে দাঁড়িয়ে থাকা চাকরিচ্যুত পুলিশ সদস্যদের সামনেই পোশাক পরিহিত পুলিশ সদস্যরা দাঁড়িয়ে আছে। আর এসময় চাকরি ফিরে পেতে নানা ধরনের স্লোগান দিচ্ছে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা।
আন্দোলনরত চাকরিচ্যুত পুলিশ সদস্যরা কোনো বৈষম্যের শিকার হতে চান না। চাকরি ফিরে পেতে আর কোনো কালক্ষেপণ চান না। নির্বাহী আদেশে তাদের চাকরি ফিরে দেওয়ার দাবি জানান তারা।
অবস্থান কর্মসূচি পালন করা চাকরিচ্যুত কনস্টেবল জাহিদ হাসান বলেন, আমরা গত ছয় মাস ধরে চাকরি ফিরে পাওয়ার জন্য দাবি জানিয়ে আসছি। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন আমাদের চাকরি ফিরে দেওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টারকে আদেশও দিয়েছিলেন। কিন্তু ছয় মাসেও তা বাস্তবায়ন হয়নি।
এদিকে পুলিশ সদরদফতরের সামনে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ সদরদফতরের সামনে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
ডিএমপি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম বলেন, চাকরি ফিরে পাওয়ার জন্য চাকরিচ্যুত পুলিশ সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা তাদেরকে বলেছি আলোচনায় বসার জন্য। কিন্তু তারা যেতে চাচ্ছে না।

গবেষণায় দেখা গেছে, পুরো উৎপাদন ব্যবস্থা অর্গানিক ফ্রি-রেঞ্জ হলে বছরে প্রায় ২৩ লাখ ১৬ হাজার টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য (tCO2e) গ্রিনহাউস গ্যাস নির্গত হবে।
১৪ ঘণ্টা আগে
সমস্যা সমাধানে ব্যবসায়ীরা আশাবাদী মন্তব্য করে বিটিএম সভাপতি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের পরিস্থিতি বুঝার চেষ্টা করছেন। বিদ্যমান অবস্থায় সরকারের যে মনোযোগ পাওয়া যাচ্ছে তা গেলো ১৭ বছর পাওয়া গেলে বর্তমানের দুরবস্থা হতো না।’
১৫ ঘণ্টা আগে
কয়েকজন ব্যক্তির দায়ের করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট রায় দেন যে, সুনির্দিষ্ট কোনো মামলা না থাকলে তাদের গ্রেপ্তার, শ্যোন অ্যারেস্ট বা কোনোভাবে হয়রানি করা যাবে না। একইসাথে আবেদনকারীদের বারবার শ্যোন অ্যারেস্ট দেখানো এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও নিপীড়ন করা কেন আইনি কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না
১৫ ঘণ্টা আগে
একইসঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল করতে বলেছেন আদালত।
১৬ ঘণ্টা আগে