বুধবার থেকে ৩ দিন চার বিভাগে প্রবল বর্ষণের পূর্বাভাস

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় হচ্ছে বৃষ্টি। সোমবার (২৬ মে) সকাল থেকে তীব্র খরতাপের পর সেই বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি দিয়েছে ঢাকা নগরবাসীতে। ছবি: ফোকাস বাংলা

দেশের চার বিভাগের জন্য ৭২ ঘণ্টা প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে পার্বত্য চট্টগ্রামসহ আশপাশের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথা বলা হয়েছে অধিদপ্তরের পক্ষ থেকে।

সোমবার (২৫ মে) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর এই সতর্কবার্তা দিয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এতে সই করেছেন।

সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় সঞ্চালনশীল মেঘমালার কারণে আগামী বুধবার (২৮ মে) সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, কোনো এলাকায় ২৪ ঘণ্টা সময়ে ৪৪ মিলিমিটার থেকে ৮৮ মিলিমিটার সমপরিমাণ বৃষ্টি হলে তাকে ভারী বৃষ্টিপাত বলে। অন্যদিকে ২৪ ঘণ্টা সময়ে বৃষ্টিপাতের পরিমাণ ৮৯ মিলিমিটার বা তার বেশি হলে তাকে বলা হয় অতি ভারী বর্ষণ।

সে হিসাবে বুধবার সকাল থেকে শনিবার (৩১ মে) সকাল পর্যন্ত চার বিভাগেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

এদিকে প্রবল বর্ষণের প্রভাবে পাঁচ জেলায় ভূমিধসের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সতর্কবার্তায় বলা হয়েছে, অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলায় পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে।

এদিকে সোমবার আবহাওয়ার নিয়মিত বিজ্ঞপ্তিতেও মৌসুমী বায়ুর প্রভাবে বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু ঢাকা বিভাগের পূর্বাঞ্চলসহ বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। এই বায়ু আরও অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশে রয়েছে।

বিজ্ঞপ্তি বলছে, দেশের আট বিভাগেই কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে পরের পাঁচ দিনেও।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বেশি দামে বিদ্যুৎ কিনলেও কম দামে বিক্রি করছি: মন্ত্রী

বিদ্যুৎমন্ত্রী বলেন, আগের সরকারের রেখে যাওয়া ৬৭ হাজার কোটি টাকার বকেয়া বিদ্যুৎ বিল। এটি কীভাবে সমাধান করব, সেটি আমিও সহজে বলতে পারি না। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।’

১১ ঘণ্টা আগে

জেলা সদরে ডায়ালাইসিস সেন্টার স্থাপনসহ একনেকে ৮ প্রকল্প অনুমোদন

দেশের জেলা সদর হাসপাতালগুলোতে ১০ শয্যার নতুন কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। প্রায় ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প।

১২ ঘণ্টা আগে

২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার কবর স্থানান্তর

একুশে পদকপ্রাপ্ত আহমদ ছফা ২০০১ সালের ২৮ জুলাই মারা যান। সে সময় তাকে মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানের সাধারণ মানুষের জন্য নির্ধারিত কবরস্থানের অংশে দাফন করা হয়েছিল। সেখানে তার কবর নম্বর ছিল ১০৮০।

১৩ ঘণ্টা আগে

সরকারিতে কমলেও বেসরকারিতে ৩ প্যাকেজেই বাড়ল হজের খরচ

এ বছর বেসরকারি বিশেষ হজ প্যাকেজ ছিল ৭ লাখ ৫০ হাজার টাকা। সাধারণ হজ প্যাকেজ ছিল ৫ লাখ ৫০ হাজার টাকা ও সাশ্রয়ী প্যাকেজ ছিল ৫ লাখ ১০ হাজার টাকা। সে হিসাবে বিশেষ হজ প্যাকেজের খরচ বছরের ব্যবধানে বেড়েছে ৪১ হাজার ৬০ টাকা, সাধারণ প্যাকেজে খরচ বেড়েছে ৪৫ হাজার ৫৮০ টাকা। আর সাশ্রয়ী প্যাকেজে হজের খরচ বেড়েছে ৩ হ

১৪ ঘণ্টা আগে