ডেস্ক, রাজনীতি ডটকম

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আদেশ দেন।
গত বছরের ৭ জুলাইয়ে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য আজকের তারিখ ধার্য করা হয়েছিল।
মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আসামি। আসামিদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক। আর সাবেক আইজিপি মামুন গ্রেফতার রয়েছেন।
গত ১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফর্মাল চার্জ) আমলে নেন।
এর আগে, গত ১২ মে তদন্ত সংস্থার কর্মকর্তারা জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। সেই তদন্ত প্রতিবেদনে জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে আসে।

র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, মঈন নড়াইলের কালিয়ার দাদনতলা গ্রামে ফুপুর বাসায় আত্মগোপনে ছিলেন। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হচ্ছে। তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হবে।
৪ ঘণ্টা আগে
নিহত ইমন স্থানীয়ভাবে ‘এলেক্স ইমন’ নামে পরিচিত ছিলেন। তিনি কিশোর গ্যাং ‘এলেক্স গ্রুপে’র প্রধান ছিলেন। এই কিশোর গ্যাংয়ের সঙ্গে রায়ের বাজারের বেড়িবাঁধ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আরমান-শাহরুখ গ্রুপের বিরোধ চলছিল।
১৪ ঘণ্টা আগে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) থাকা অবস্থায় বরখাস্ত হন কোহিনূর মিয়া। পদোন্নতি দিয়ে তাকে অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে
রোববারের (১২ এপ্রিল) পূর্বাভাসে বলা হয়, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও বিস্তার লাভ করতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এতে আরও বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দ
১৭ ঘণ্টা আগে