প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টার পদ থেকে পদত্যাগের পর সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে নামবেন।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে নিজ ফেসবুক পোস্টে ভিডিও প্রকাশের মাধ্যমে তিনি এ বিষয়ে নিশ্চিত করেন।
সজীব ভূঁইয়া জানিয়েছেন, দীর্ঘ ১৭ বছর পর আসা এই সুযোগকে কাজে লাগিয়ে তিনি 'নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন' বাস্তবায়ন করতে চান। তিনি কোনো বড় দলের পৃষ্ঠপোষকতা বা অর্থের ওপর নির্ভরশীল না হয়ে জনগণের সহযোগিতা ও সমর্থনকেই তার একমাত্র অবলম্বন হিসেবে ঘোষণা করেছেন।
তিনি বলেন, ‘যুগ যুগ ধরে চলে আসা বিভাজনের রাজনীতির পরিবর্তে আমাদের প্রয়োজন জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা এবং নতুন সামাজিক, রাজনৈতিক ও জিওপলিটিক্যাল বন্দোবস্তের বাস্তবায়ন। এই লড়াই সহজ নয়।’
সজীব আরও বলেন, মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন, ফেলানী, আব্দুর ফাহাদ, আবু সাঈদ ও মুগদ্ধদের আত্মত্যাগ আমাদের প্রেরণা। তাদের স্মৃতিকে সামনে রেখে আমি এই পুনর্গঠন ও বিনির্মাণের লড়াই চালিয়ে যেতে চাই। আমি কোনো বড় রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী বা প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থের ওপর নির্ভরশীল নই। আপনাদের সহযোগিতা ও সমর্থনই আমার একমাত্র অবলম্বন।
গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল প্রকাশ করা হয়। এর আগেই অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা—আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম—পদত্যাগ করেন। তাদের পদত্যাগের পর থেকেই তারা কোন রাজনৈতিক দলে যোগ দেবেন তা নিয়ে নানা ধরনের গুঞ্জন ছড়িয়েছিল। তবে আসিফ মাহমুদ সজীব স্পষ্ট করেছেন যে, তিনি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন।

বৈঠকে বাংলাদেশ ও জাইকার চলমান এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, স্থানীয় সরকার খাতের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই নগর উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।
১২ ঘণ্টা আগে
মায়ানমার সীমান্তে দেশটির সামরিক বাহিনী আরাকান আর্মিদের বিরুদ্ধে আক্রমণ জোরদার করেছে। সীমান্তের এপারে থাকা বাংলাদেশের নাগরিকরা উদ্বেগের মধ্যে আছে।
১২ ঘণ্টা আগে
নতুন নিয়োগপ্রাপ্তদের আগামী ১৪ জুলাইয়ের মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়/বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়/বিভাগ থেকে পরবর্তী কোনো নির্দেশনা না পেলে ওই তারিখেই তিনি যোগদান করবেন।
১৩ ঘণ্টা আগে
ঘরের ভেতর হত্যাকাণ্ডের বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল করে পুলিশকে জানান। খবর পেয়ে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুবেলের গলাকাটা মরদেহ উদ্ধার করে।
১৪ ঘণ্টা আগে