২ ছাত্র উপদেষ্টার পদত্যাগ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (বাঁয়ে) ও মাহফুজ আলম (ডানে)। ছবি: কোলাজ

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বুধবার (১০ ডিসেম্বর) তারা পদত্যাগপত্র জমা দেন বলে সরকারের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

এদিকে বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে সাংবাদিকদের ব্রিফ করার কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ধারণা করা হচ্ছে, ব্রিফিংয়ে দুই উপদেষ্টার পদত্যাগের খবর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

দুই উপদেষ্টার মধ্যে মাহফুজ আলম সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। অন্যদিকে আসিফ মাহমুদ ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে। ফলে দুই উপদেষ্টার পদত্যাগে সরকারের তিনটি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ ফাঁকা হচ্ছে।

এর আগে বুধবার বিকেলে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সেখানে সাংবাদিকরা বারবার জিজ্ঞাসা করলেও তিনি জানান, পদত্যাগের ঘোষণা প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেই আসবে। তবে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান।

উপদেষ্টা আসিফ অবশ্য কোন আসন থেকে বা কোন দল থেকে নির্বাচন করবেন, সে বিষয়ে কিছু খোলাসা করে বলেননি। এগুলো ‘পরের পর্যায়ে’র আলোচ্য বলে এড়িয়ে গেছেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি প্রবাসী নিহত

এ ঘটনায় নিহত দুজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন করিম উদ্দিন ও খালিদ মিয়া। তবে নিহত অপর দুজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

৪ ঘণ্টা আগে

মানবতাবিরোধী অপরাধ: আবুল কালাম আযাদের আপিল শুনানি ৪ সপ্তাহ মুলতবি

একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা আবুল কালাম আযাদের আপিল শুনানি চার সপ্তাহের জন্য মুলতবি ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চার সদস্যের বিচারপতির বেঞ্চ অবকাশকালীন ছুটি শেষে বি

৫ ঘণ্টা আগে

নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানির মামলা

গণমাধ্যমের প্রতিবেদনসূত্রে জানা গেছে, ‘ডিউনস অ্যাভিয়েশন’ নামে ওই সংস্থার অভিযোগ— গত বছর ডিসেম্বর মাসে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় তাদের একটি বিমানে সফর করেছিলেন নোরা ফাতেহি। সেই বিমানের ভেতরের বেশ কিছু ভিডিও নিজের সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী। সেখানেই বিমানটিকে নিয়ে কিছু মন্তব্

৫ ঘণ্টা আগে

জাতিসংঘের অধিবেশন শুরু, আজ শপথ নেবেন ড. খলিলুর রহমান

বাংলাদেশ সময় রাত ৯টায় তার এই শপথ গ্রহণের মাধ্যমে ১৯৮৬ সালের পর দ্বিতীয়বারের মতো কোনো বাংলাদেশি আন্তর্জাতিক এই ফোরামের সর্বোচ্চ পদে আসীন হচ্ছেন। এর আগে গত জুন মাসে গোপন ব্যালটে আয়োজিত নির্বাচনে জয়ী হয়ে তিনি সভাপতি নির্বাচিত হন।

৬ ঘণ্টা আগে
Advertisement