ডেস্ক, রাজনীতি ডটকম

জাতীয় ইলিশ মাছের অভয়াশ্রমে নৌ পুলিশের দুই মাসব্যাপী (মার্চ-এপ্রিল) অভিযানে অবৈধভাবে মৎস্য শিকারে ব্যবহৃত মোট ৩৯ কোটি ৩১ লাখ ১৯ হাজার ৩৯৩ মিটার জাল জব্দ করা হয়েছে। একই সঙ্গে ৭৫ হাজার ৪৭৯ কেজি মাছ, ৪১৯টি নৌযান জব্দ করা হয়। এসব অভিযানে ৩২০টি মামলাসহ দুই হাজার ৪৭৫ জনকে গ্রেপ্তার করা হয়।
রোববার (৫ মে) নৌ পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অন্যতম ভৌগোলিক পণ্য হিসেবে খ্যাত ইলিশ মাছ রক্ষায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০-এর ধারা ৩-এর উপধারা ৫-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার ছয়টি (ভোলা, বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, শরীয়তপুর জেলার মেঘনা নদীর ঊর্ধ্ব ও নিম্ন অববাহিকা, তেঁতুলিয়া নদী, আন্ধারমানিক নদী, পদ্মা ও কালাবদর নদীর ৪৩২ কিলোমিটার এলাকার ছয়টি ইলিশ অভয়াশ্রম ঘোষণা করে। এর মধ্যে পাঁচটি অভয়াশ্রমে মার্চ-এপ্রিল দুই মাস সকল প্রকার মাছ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল।
জানা যায়, ইলিশ মাছ রক্ষায় নৌ পুলিশ জনগণকে সচেতন করার জন্য বিভিন্ন প্রচার-প্রচারণা চালায়। সরকারি নির্দেশনা অমান্য করে কিছু অসাধু জেলে নদীতে মাছ শিকার করলে নৌ পুলিশ আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।
নৌ-পুলিশের সদর দপ্তরসহ বিভিন্ন ইউনিটের নৌ পুলিশ সদস্যরা পদ্মা, মেঘনাসহ অন্যান্য নদীতে টহলের মাধ্যমে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলে। এতে অবৈধভাবে মাছ ধরতে আসা ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে।
ইলিশ অভয়াশ্রমে অভিযান পরিচালনা প্রসঙ্গে নৌ পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মোহা. আবদুল আলীম মাহমুদ বলেন, ‘বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ রক্ষায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে নৌ পুলিশ দেশব্যাপী ঘোষিত ছয়টি ইলিশ অভয়াশ্রমে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করেছে। আশা করা যায়, বাংলার ঐতিহ্য ইলিশ মাছের উৎপাদন বিগত যেকোনো বছরের তুলনায় এবারে বহুগুণে বৃদ্ধি পাবে। যা বিদেশে রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি প্রবৃদ্ধিতে সরাসরি ভূমিকা পালন করবে।’

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পে স্কেল সরকারের বিবেচনায় রয়েছে এবং এটি বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি রয়েছে। তিনি বলেন, “এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে।”
৩ ঘণ্টা আগে
সম্প্রতি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের সূত্র ধরে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ’। সংগঠনটি এ ধরনের পদক্ষেপকে ‘অগণতান্ত্রিক, প্রতিহিংসামূলক
৩ ঘণ্টা আগে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম বলেন, তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে যোগাযোগ চলছে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা গত ৫ আগস্ট নয়াদিল্লিতে প্রকাশ্যে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ায় পরিবেশ নষ্ট হয়েছে
৫ ঘণ্টা আগে
মামলাটি তদন্ত শেষে আজ রোববার বেলা ১২টার দিকে নোয়াখালী জেলা বিশেষ জজ আদালতের বিচারক শওকত আলী ৩ আসামিকে মৃত্যুদণ্ড, ৩ জনকে যাবজ্জীবন এবং ২ জনকে খালাস প্রদান করেন। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানার আদেশ দেয়া হয়।
৬ ঘণ্টা আগে