বিভ্রান্তকারীরা বিভ্রান্ত করতে এলে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ২০: ২১
রোববার বিকেলে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড, সম্মানি ও অনুদান বিতরণ অনুষ্ঠানে ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশকে আমাদের স্থিতিশীল রাখতে হবে। কোনো বিভ্রান্তকারীর কথায় বিভ্রান্ত হলে চলবে না। বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করতে আসে, অতীতের মতো তাদের সমুচিত জবাব দিতে হবে। তোমাদের অতীত আমরা দেখেছি, তোমাদের অতীত আমরা জানি, তোমরা অতীতে কী করেছো। কাজেই তোমাদের কথায় আমরা কান দেবো না।’

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফ্যামিল কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিদের মধ্যে সম্মানি ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশে অনেক বিভ্রান্তকারী আছে, অনেক রটনাকারী আছে। এদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। দেখতে হবে এরা অতীতে কী করেছে? সেই অতীত বিবেচনা করে তাদের চোখে চোখে রাখতে হবে। সেই অতীত বিবেচনা করেই আমরা ভবিষ্যতে তারা কী করছে, সেদিকে নজর রাখতে হবে। আমরা দেখেছি একাত্তরে তাদের ভূমিকা কী ছিল? আমরা দেখেছি ছিয়াশি সালে তাদের ভূমিকা কী ছিল? আমরা দেখেছি ছিয়ানব্বই সালে তাদের ভূমিকা কী ছিল?’

বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান করেন তারেক রহমান। ছবি: পিএমও
বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান করেন তারেক রহমান। ছবি: পিএমও

‘বিগত ১৭ বছরের জনগণের যে আন্দোলন, সেই আন্দোলনে তাদের আমরা রাজপথে দেখিনি। আন্দোলনে বিএনপিসহ বিএনপির সাথে যেই রাজনৈতিক দলগুলো মাঠে ছিল, তাদের নেতাকর্মীরা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। গুম-খুনের শিকার হয়েছে। আজকে যারা বড় বড় কথা বলছে, যারা জনগণকে যারা বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি সরকারের বিরুদ্ধে, তাদের আমরা রাজপথে বিগত ১৭ বছর দেখি নাই,’ যোগ করেন তিনি।

তারেক রহমান বলেন, ‘আজকে এরা সংস্কারের কথা বলছে। বিএনপি ২০২২ সালে সংস্কারের কথা বলেছে। কোথায় ছিলেন তখন আপনারা সংস্কার নিয়ে। এই দেশে সবচেয়ে প্রথম বিএনপি তথা খালেদা জিয়ার নেতৃত্বেই সংস্কারের প্রস্তাবনা মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে।’

তারেক রহমান বলেন, ‘আমাদের ফ্যামিলি কার্ডের (কর্মসূচি) বাস্তবায়ন করতে হবে। কৃষক কার্ডের বাস্তবায়ন করতে হবে। ইমাম-মুয়াজ্জেম সাহেবদের যে ভাতা সেটির বাস্তবায়ন করতে হবে। আমাদের ভবিষ্যৎ সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে হবে। যাতে তারা মানুষের মতন মানুষ হতে পারে। দেশের কৃষি ব্যবস্থাকে গড়ে তুলতে হবে। দেশের কল-কারখানা তৈরি করতে হবে। যাতে দেশের বেকার যুবকরা, বেকার তরুণরা-তরুণীরা যাতে সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। অর্থাৎ আমাদের এই কাজগুলো বাস্তবায়ন করতে হবে। তাহলেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব।’

তিনি আরও বলেন, আমরা অতীতে অনেক সময় শুনেছি যে বাংলাদেশকে অমুক রাষ্ট্র, তমুক দেশের মতন বানিয়ে ফেলব। আমরা বাংলাদেশকে অন্য কোনো দেশের মতন বানাতে চাই না। আমরা বাংলাদেশকে তৈরি করতে চাই একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে। যে রাষ্ট্রে কম-বেশি প্রতিটি শ্রেণির মানুষকে রাষ্ট্র তার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা সাহায্য করবে, সহযোগিতা দেবে। যে রাষ্ট্রে প্রত্যেকটি শ্রেণির প্রতিটি মানুষ তার মর্যাদা অনুযায়ী তার প্রাপ্য রাষ্ট্রের কাছ থেকে পাবে।

মেধাবী শিক্ষার্থী, অসুস্থ, দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
মেধাবী শিক্ষার্থী, অসুস্থ, দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী বলেন, আপনারা দেখেছেন যে আমরা নির্বাচনের আগে বলেছিলাম, আমরা দেশে ফ্যামিলি কার্ড দিতে চাই, পরিবারের নারী প্রধানকে। কেন? এই জন্য আমরা দিতে চাই যে আমরা বিশ্বাস করি— পরিবারের নারী বা সমগ্র বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। তাদেরকে পেছনে ফেলে কখনো দেশ এগিয়ে যেতে পারে না। সে কারণেই দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তিনি নারীদের শিক্ষাব্যবস্থা বিনামূল্যে করে দিয়েছিলেন ইন্টারমিডিয়েট পর্যন্ত।’

‘বর্তমান সরকার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি দেশে খালেদা জিয়ার সেই পলিসিকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। আমরা অনার্স পর্যন্ত বিনামূল্যে পড়ার সুযোগ করে দেবো নারীদেরকে। শুধু তাই নয়, পাশাপাশি যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা সরকার থেকে বৃত্তির ব্যবস্থা করব,’ বলেন তারেক রহমান।

ফ্যামিলি কার্ড, সম্মানি ও অনুদান বিতরণ অনুষ্ঠানে ভাষণ দেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
ফ্যামিলি কার্ড, সম্মানি ও অনুদান বিতরণ অনুষ্ঠানে ভাষণ দেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও

এ দিন বিকেল চারটায় কিশোরগঞ্জ পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ, অন্যান্য অনুদান প্রদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর আগে তিনি বেলা ১টায় কিশোরগঞ্জের কটিয়াদি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন। এরপর কটিয়াদির আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।

এর আগে সকালে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় আয়োজিত জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১১টায় ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষ্যে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন তিনি। পরে মাছের পোনা বিতরণ এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

২ ঘণ্টা আগে

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

২ ঘণ্টা আগে

মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি নয়, ট্রিগার আমিও টানতে জানি: শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও

৩ ঘণ্টা আগে

পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার ইউনিট গঠনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন এবং পুলিশ সদস্যদের উচ্চতর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

৩ ঘণ্টা আগে
Advertisement