মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি

৪৯ লাইসেন্স বাতিল, তালিকায় মুস্তাফা কামাল-মাসুদ চৌধুরী-নূর আলী-নিজাম হাজারী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
(বাঁ থেকে) সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, সাবেক সংসদ সদস্য মাসুদ চৌধুরী, জনশক্তি খাতের ব্যবাসায়ী নূর আলী ও সাবেক সংসদ সদস্য নিজাম হাজারী। কোলাজ: রাজনীতি ডটকম

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে নানা অনিয়ম ও আইন লঙ্ঘনের অভিযোগে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ তালিকায় রয়েছে সাবেক অর্থমন্ত্রী ‘লোটাস কামাল’ ওরফে আ হ ম মুস্তাফা কামাল, মাসুদ চৌধুরী, নিজাম হাজারীসহ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কয়েকজন সাবেক সংসদ সদস্যের এজেন্সি। নূর আলীর মতো জনশক্তি রপ্তানি খাতের প্রভাবশালী ও আলোচিত ব্যক্তিদের এজেন্সিও রয়েছে বাতিলের তালিকায়।

রোববার (১৯ জুলাই) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এ আদেশে কথা জানাজানি হয়েছে আজ সোমবার (২০ জুলাই)।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় আদালতে অভিযোগপত্র দায়ের ও গৃহীত হয়েছে। ফলে এসব এজেন্সি ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩’ লঙ্ঘন করেছে। এ কারণে এ আইনের ধারা ১৩ অনুযায়ী এসব রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে।

সাবেক আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী মুস্তাফা কামালের স্ত্রী ও মেয়ের মালিকানাধীন এজেন্সি অরবিটালস এন্টারপ্রাইজ ও অরবিটাল ইন্টারন্যাশনাল রয়েছে লাইসেন্স বাতিলের তালিকায়।

এ ছাড়া ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর মালিকানাধীন স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড, ফেনী-৩ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদউদ্দিন চৌধুরীর ফাইভ এম ইন্টারন্যাশনাল, ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদের আহমেদ ইন্টারন্যাশনালের লাইসেন্সও বাতিল হয়েছে।

লাইসেন্স বাতিলের তালিকায় আরও রয়েছে জনশক্তি খাতের আলোচিত ব্যবসায়ী নূর আলীর ইউনিক ইস্টার্ন প্রাইভেট লিমিটেড এবং মালয়েশিয়া সিন্ডিকেটের আলোচিত রুহুল আমিন ওরফে স্বপনের ক্যাথারসিস ইন্টারন্যাশনাল।

‘সিন্ডিকেট’ গড়ে তুলে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ন্ত্রণের অভিযোগ দীর্ঘ দিনের। দুই দেশের সরকারের চুক্তির আওতায় ২০১৬ সাল পর্যন্ত কেবল ১০টি রিক্রুটিং এজেন্সি দেশটিতে শ্রমিক পাঠাতে পারত। বিভিন্ন অনিয়ম ও ‘সিন্ডিকেটে’র কারণে ২০১৮ সালে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে মালয়েশিয়া।

২০২১ সালে নতুন এক সমঝোতা স্মারকে সই করে দুই দেশ। তাতে মালয়েশিয়ার শ্রমবাজার খোলে, রিক্রুটিং এজেন্সির সংখ্যা বাড়িয়ে ১০০টি করা হয়। তবে ওই সময়ও হাতেগোনা কিছু এজেন্সির ‘সিন্ডিকেট’ সবকিছু নিয়ন্ত্রণ করত বলে অভিযোগ ছিল।

এজেন্সিগুলোর বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ— মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সরকারনির্ধারিত খরচ ৭৮ হাজার ৯৯০ টাকা হলেও তারা একেকজনের কাছ থেকে আদায় করত এর প্রায় পাঁচ গুণ বেশি। সব মিলিয়ে এজেন্সিগুলো দুই লাখ ৬৭ হাজার ২৭৬ জন শ্রমিক মালয়েশিয়ায় পাঠিয়ে মোট চার হাজার ৫৪৫ কোটি ২০ লাখ ৮২ হাজার ৫০০ টাকা অতিরিক্ত আদায় করেছে।

জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি নিয়ে অভিযোগের অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই সময় প্রায় ৬০টি মামলার উদ্যোগ নেয় সংস্থাটি।

যেসব রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অনিয়মের অভিযোগে লাইসেন্স বাতিল হওয়া রিক্রুটিং এজেন্সির তালিকায় রয়েছে— মেসার্স শাহীন ট্রাভেলস, ইরভিং এন্টারপ্রাইজ, হেইডোরি ট্রেড ইন্টারন্যাশনাল, রাব্বি ইন্টারন্যাশনাল, জাহরাত অ্যাসোসিয়েট, ফোর সাইট ইন্টারন্যাশনাল লিমিটেড, মেসার্স বিনিময় ইন্টারন্যাশনাল, আকাশ ভ্রমণ লিমিটেড ও মেসার্স কিউ কে কুইক এক্সপ্রেস লিমিটেড।

এ তালিকায় আরও রয়েছে— ইউনাইটেড এক্সপোর্ট লিমিটেড ,জিএমজি ট্রেডিং (প্রাইভেট), লিমিটেড, সাদিয়া ইন্টারন্যাশনাল, দ্য সুপার ইস্টার্ন লিমিটেড, এলিগ্যান্টস ওভারসিজ লিমিটেড, মেসার্স ক্যাথারসিস ইন্টারন্যাশনাল, মিডওয়ে ওভারসিজ লিমিটেড, মদিনা ওভারসিজ, আল-খামিস ইন্টারন্যাশনাল, নিউ এজ ইন্টারন্যাশনাল, ডাহমাশি করপোরেশন লিমিটেড, গ্যালাক্সি করপোরেশন, সুলতান ওভারসিজ, প্রভাতী ইন্টারন্যাশনাল, ম্যানিসপাওয়ার করপোরেশন ও আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস।

এ ছাড়া আহমেদ ইন্টারন্যাশনাল, আইএসএমটি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট লিমিটেড, দরবার গ্লোবাল ওভারসিজ, নাতাশা ওভারসিজ, অপরাজিতা ওভারসিজ, স্ট্যানফোর্ড এমপ্লয়মেন্ট প্রাইভেট লিমিটেড, জান্নাত ওভারসিজ, বিএম ট্রাভেলস লিমিটেড, রুবেল বাংলাদেশ লিমিটেড, বিএনএস ওভারসিজ লিমিটেড, ট্রান্স এশিয়া ইন্টিগ্রেট সার্ভিসেস লিমিটেড, আল ফারাহ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড কনসালটেন্সি, ব্রাদার্স ইন্টারন্যাশনাল, অনন্য অপূর্ব রিক্রুটিং এজেন্সি, থানেক্স ইন্টারন্যাশনাল লিমিটেড, জে জি আলফালাহ ম্যানেজমেন্ট, ইম্পেরিয়াল রিসোর্সেস লিমিটেড, পি.আর. ওভারসিজ লিমিটেড ও মেসার্স এমইএফ গ্লোবাল বাংলাদেশ লিমিটেডের লাইসেন্সও বাতিল হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মাইলস্টোন ট্র্যাজেডি: নিহতদের স্মরণে ২ দিনের কর্মসূচি

কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২১ জুলাই) সকালে ক্যাম্পাসে বিশেষ দোয়া মাহফিল, স্মৃতিকথা প্রদর্শনী ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। এছাড়া এই ট্র্যাজেডি স্মরণে মাইলস্টোনের সবকটি শাখায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

৩ ঘণ্টা আগে

‘প্রশিক্ষণের ঘাটতি’ ও ‘তত্ত্বাবধানের অভাবে’ মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: তদন্ত কমিশন

গত বছরের ২১ জুলাই ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এর পাইলটের উড্ডয়ন প্রশিক্ষণের ঘাটতি ছিল বলে উঠে এসেছে তদন্ত কমিশনের জমা দেওয়া প্রতিবেদনে। একই সঙ্গে বিমানটির পাইলটের গ্রাউন্ড সুপারভাইজার বা অফিসার কমান্ডিংয়ের যথাযথ ও পর্যাপ্ত তত্ত্বাবধানের অ

৫ ঘণ্টা আগে

মোজাফফরের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একই ব্যক্তি একই অপরাধে দুই ভিন্ন আইনে বিচারের মুখোমুখি হতে পারেন না। সেনা আইনে তার বিচার হবে। যদি কোনো সিভিল কোর্ট সংশ্লিষ্ট বিষয় থাকে, সেটি পরে আইনিভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এ কারণে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে তার বিচার সম্

১৭ ঘণ্টা আগে

দিল্লিতে বাংলাদেশের নতুন প্রেস মিনিস্টার সাংবাদিক সাইদুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা সাইদুর রহমান সাংবাদিকতা শুরু করেন বিএনপির মুখপত্র দৈনিক দিনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে। পরে তিনি দৈনিক ইত্তেফাকে যোগ দেন।

১৯ ঘণ্টা আগে