অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থাকার ঘোষণা এডিবির

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সহযোগিতা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থাকার ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ম্যানিলাভিত্তিক এই উন্নয়ন সহযোগী সংস্থা বুধবার (১৪ আগস্ট) এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের প্রতি এডিবি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখেই টেকসই উন্নয়নে সহায়তা দিয়ে যাবে এডিবি।

এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের সিনিয়র কমিউনিকেশন অফিসার গোবিন্দ বারের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, চলমান প্রকল্পের ধারাবাহিকতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে এডিবি কাজ করবে।

বাংলাদেশের জনগণের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক, স্থিতিস্থাপক এবং টেকসই ভবিষ্যতের জন্য নতুন প্রকল্পেও সহায়তা দেবে বলে জানিয়েছে এডিবি।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে এডিবির কার্যক্রমে মূল আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে সরকারি খাত ব্যবস্থাপনা ও সুশাসন। সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে এ সব বিষয়ের গুরুত্ব আরও বেড়েছে বলে মনে করে এডিবি।

সামষ্টিক অর্থনীতি টেকসই করতেও অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছে এডিবি। এর মাধ্যমে আর্থিক খাতের সংহতিকরণ এবং অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

এডিবি আরও জানিয়েছে, প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য বেসরকারি খাতের উন্নয়ন সম্প্রসারণের বিষয়টিকে দ্বিতীয় অগ্রাধিকারে রাখছে সংস্থাটি।

এই খাতে এডিবির সহায়তার মাধ্যমে বাংলাদেশে ব্যবসা করার খরচ কমাতে সরকারের সঙ্গে ব্যক্তি খাতের সেবাগুলো মসৃণ হবে বলেও মনে করে এডিবি।

এডিবি জানায়, ১৯৭৩ সাল থেকে এডিবি বাংলাদেশের একটি বিশ্বস্ত উন্নয়ন অংশীদারে পরিণত হয়েছে। এ সময়ে সরকারি খাতে ৭২৬টি ঋণ প্রকল্প, অনুদান এবং প্রযুক্তিগত সহায়তার অংশ হিসেবে মোট ৩১.৮ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে সংস্থাটি।

আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের জনগণের সঙ্গে এই গুরুত্বপূর্ণ কাজটি চালিয়ে যাওয়ার অপেক্ষায় আছি, বিবৃতিতে বলে এডিবি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, সফরের তথ্য প্রকাশ করেনি কোনো দেশই

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান পরাগ জৈন। চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে তিনি এই সফরে এসেছেন বলে বাংলাদেশের একটি সরকারি সূত্র জানিয়েছে।

৪ ঘণ্টা আগে

সৌদিতে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, সহায়তার আশ্বাস

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১০ আগস্ট) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।

৪ ঘণ্টা আগে

রাষ্ট্রীয় সম্মানি ভাতা পাবেন আড়াই লাখের বেশি ইমাম-পুরোহিত

চলতি অর্থবছরে মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় সম্মানি ভাতার আওতায় আনা হচ্ছে। এসব প্রতিষ্ঠানে কর্মরত মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা ও কর্মী এ সুবিধা পাবেন। এ জন্য চলতি অর্থবছরের বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ১০০ কোটি টাকা।

৫ ঘণ্টা আগে

মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী

এসএসসির ফলাফল খারাপ হয়েছে কি না প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনি খারাপ রেজাল্ট বলছেন কেন, রেজাল্ট তো সুন্দর হয়েছে। পরীক্ষায় ভালো করার প্রত্যাশা থাকলেও অনেক সময় শিক্ষার্থীরা আশানুরূপ ফল করতে পারে না। বোর্ডের ১৯৯৮ সালের আইনে খাতা পরিদর্শনের কোনো ব্যবস্থা ছিল না। বর্তমানে সেই ব্যবস্থা পরিবর্তন

৬ ঘণ্টা আগে