প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপ-প্রেস সচিব নিয়োগ পেয়েছেন আবুল কালাম আজাদ মজুমদার। তাকে চুক্তিতে এ নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (২২ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আবুল কালাম আজাদ সর্বশেষ ইংরেজি দৈনিক নিউ এইজের যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) আজাদ মজুমদার এ পদে বহাল থাকবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
তিনি ‘জাতীয় বেতন স্কেল-২০১৫’ এর গ্রেড-৪ ভুক্ত ৫০,০০০-৭১,২০০ টাকা বেতন স্কেলের সর্বোচ্চ ধাপ ৭১,২০০ টাকা নির্ধারিত বেতনে এ নিয়োগ পেয়েছেন।
এর আগে অপূর্ব জাহাঙ্গীরকে উপ-প্রেস সচিব নিয়োগ দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের দায়িত্বে রয়েছেন বার্তা সংস্থা এএফপির ঢাকার ব্যুরোর চিফ শফিকুল আলম।

যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নতুন এক গবেষণায় দেখা গেছে, খাদ্যবর্জ্য ল্যান্ডফিলে না পাঠিয়ে বিকল্প ব্যবস্থায় নেওয়া হলে সংশ্লিষ্ট জলবায়ু প্রভাব ৮৯ থেকে ৯৯ শতাংশ পর্যন্ত কমতে পারে। একই সঙ্গে পানিতে অতিরিক্ত পুষ্টি উপাদান জমে শৈবাল বৃদ্ধির মতো ‘ইউট্রোফিকেশন’ সমস্যাও কমানো সম্ভব।
১৪ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে করে ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী।
১৫ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
১৬ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ী আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
১৬ ঘণ্টা আগে