ডেস্ক, রাজনীতি ডটকম

গোপালগঞ্জে রাজনৈতিক সহিংসতার ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা জেলা শহর ত্যাগ করেছেন।
বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার পর দলটির ১৫-১৬টি গাড়ির বহর নিরাপত্তা বলয়ের মধ্যে গোপালগঞ্জ ছাড়ে।
এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আমরা গোপালগঞ্জ ত্যাগ করেছি। সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় নিরাপদে জেলা ছাড়তে পেরেছি।
বহরে থাকা এনসিপি নেতাদের মধ্যে ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা। তারা সবাই বিকেলবেলা সার্কিট হাউজ থেকে নিরাপত্তা বাহিনীর সহায়তায় বের হয়ে যান।
এর আগে বুধবার দুপুরে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় এনসিপির সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় দলটির গাড়িবহরে হামলা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় এনসিপি নেতারা জেলা সার্কিট হাউজে আশ্রয় নেন।
গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত কর্মসূচির পর রাজনৈতিক উত্তেজনা চরমে ওঠে। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশ থেকে ফেরার পথে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ঘটনার সময় ইটপাটকেল নিক্ষেপ, গাড়ি ভাঙচুর ও সংঘর্ষের ঘটনাও ঘটে।

এবারের পবিত্র ঈদুল ফিতরের আগে-পরে ১৫ দিনে দেশে ৩৭৩টি সড়ক দুর্ঘটনায় ২৯৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৪৬ জন নারী ও ৬৭টি শিশু। প্রতিদিন গড়ে নিহত হয়েছেন ২০ জন এবং সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে। রোড সেফটি ফাউন্ডেশনের ‘ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে’ এই চিত্র উঠে এসেছে।
৭ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা তার নিজের পাশাপাশি জাতীয় সংসদের আরও দুজন নারী সহকর্মীকে নিয়ে অপর সংসদ সদস্য আমির হামজার (কুষ্টিয়া-৩) ‘কুৎসিত’ ভাষায় দেওয়া বক্তব্যের জন্য স্পিকারের কাছে বিচার চেয়েছেন।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।
৯ ঘণ্টা আগে
ভারতের আদানি পাওয়ারের সঙ্গে করা বিদ্যুৎ ক্রয় চুক্তি পুনর্বিবেচনা করতে চাই সরকার। একই সঙ্গে দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে শক্তিশালী করতে উপকেন্দ্রগুলোর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে একটি বৃহৎ মহাপরিকল্পনাও বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
১০ ঘণ্টা আগে