‘মনে হচ্ছিল জীবন এখানেই শেষ’

ফেনী প্রতিনিধি
ইব্রাহিম খলিল উল্ল্যাহ বিপ্লব। ছবি : সংগৃহীত

জিম্মিদশার দুঃসহ স্মৃতি নিয়ে স্বজনদের কাছে ফিরেছেন সোমালিয়ার জলদস্যুদের হাতে অপহৃত ফেনীর ইব্রাহিম খলিল উল্ল্যাহ বিপ্লব। গতকাল মঙ্গলবার রাত ১০টায় ফেনীর নাজির রোড়ের বাসায় ফেরেন তিনি। এ সময় মাকে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন। অনেক দিন পর সন্তানদের কাছে পেয়ে বুকে জড়িয়ে আদর করেন বিপ্লব। বাবাকে পেয়ে খুনসুটি করতে থাকে সন্তানরাও। তার বাসা ফেরায় স্বজনরা সুখ আনন্দ অনুভব করেন।

এ সময় বিপ্লব জাহাজ মালিকপক্ষ, সরকার এবং গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার কাছে কৃতজ্ঞতা জানান। বর্ণনা দেন তাদের জিম্মি দশার দুঃসহ স্মৃতির। জাহাজ এমভি আবদুল্লাহর ইলেকট্রিশিয়ান পদে কর্মরত এই নাবিক জানান, দেশে এবং দেশের মানুসের দোয়ায় আমরা ফিরে এসেছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। এই দুঃস্বপ্ন দ্রুত শেষ হয়ে গেছে।

বিপ্লব জানান, যখন মুক্তিপণ দেওয়া হচ্ছিল তখন ৬৫ জন দস্যু একে-৪৭সহ বিভিন্ন অস্ত্র আমাদের দিকে তাক করা ছিল। পাশপাশি তাদের আঙুল ট্রিগারে ছিল। এক পাশ থেকে ইউরোপিয়ান যুদ্ধ জাহাজ আর একটা প্লেন ওপরে ফ্লাই করছিল। ওরা তখন বলছি কোনো নড়চড় হলে সঙ্গে সঙ্গে সুট। আমাদের মনে হচ্ছিলো জীবন এখানেই শেষ।

সোমালি জলদস্যুরা বাংলাদেশের মিডিয়াগুলোর খুব প্রশংসা করেছেন বলে জানিয়েছেন বিপ্লব। জলদস্যু আহমেদ তাকে বলে, ‘তোমাদের নিউজ মিডিয়াগুলো খুব ফাস্ট। আমরা তোমাদের নিউজ প্রতিদিন দেখছি। ওরা তোমাদের নিয়ে খুব চিন্তিত।’

জাহাজে দস্যুদের আক্রমণের বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘প্রথমে আমাদের জরুরি সংকেত দেওয়া হয়। ক্যাপ্টেন চেষ্টা করেছিল দস্যুরা যাতে জাহাজে উঠতে না পারে। কিন্তু তাদের হাতে অস্ত্র থাকায় ফায়ার করতে করতে চার জন জাহাজে উঠে পড়ে। এ সময় ক্যাপ্টেনের নির্দেশে আমরা জাহাজের গোপন জায়গায় চলে যাই। পরে আবার বের হয়ে আসি ‘

তিনি জানান, আমরা যখন ঘুমাই তখনও একে-৪৭ এর নল আমাদের মাথায় ঠেকানো ছিল। ভুলবশত ওদের ট্রিগারে চাপ পড়তে পারত। এখনও ঘুমালে আমি সেই স্বপ্ন দেখি।

৬৪ দিনের শ্বাসরুদ্ধকর যাত্রা শেষে মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বন্দরের এনসিটি-১ জেটিতে এসে পৌঁছান তিনি।

বিপ্লবের স্ত্রী উম্মে সালমা সোনিয়া বলেন, এবারের বাড়ি ফেরা অন্য সময়ের চেয়ে একদম ভিন্ন। এ খুশি বলে বুঝানো যাবে না। খুশি মা রৌশনারা বেগমও। নিরাপদে বাড়ি ফেরায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান ইব্রাহীম খলিল উল্যাহ বিপ্লবের শ্বশুর ইব্রাহীম খলিল।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

উদ্বোধনকালে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

১৮ ঘণ্টা আগে

নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালের নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও শেষ হয়েছে। এতে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়ায়। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হয়।

২০ ঘণ্টা আগে

খুলনা-চট্টগ্রামসহ ৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

২০ ঘণ্টা আগে

জাতীয় প্রেস ক্লাবে জমকালো কাওয়ালী সন্ধ্যা

অনুষ্ঠানে 'আলী আলী মওলা আলী', 'পর্দা হ্যায় পর্দা', 'আমার দেহ মন বলে নবী নবী', 'ইশ্কে নবী দিল মে পয়দা করো', 'দমাদম মাস্ত কালান্দর' ও 'খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা'-সহ জনপ্রিয় বেশ কিছু উর্দু, হিন্দি ও বাংলা কাওয়ালী পরিবেশন করা হয়।

১ দিন আগে