রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ মে ২০২৪, ১০: ০৩
ফাইল ছবি

দেশে চলমান তাপপ্রবাহের মধ্যেই রাজধানীতে আজ শনিবার (১৮ মে) সকালে গুঁড়িগুঁড়ি বৃষ্টি নামে। আর তাতে নগরজীবনে কিছু হলেও নেমে এসেছে স্বস্তি। ভোর থেকেই রাজধানীর আকাশে ছিল মেঘের আনাগোনা। সকাল ৮টার দিকে আকাশ একেবারে মেঘে ঢেকে যায়।

সাড়ে আটটার দিকে ঢাকার বিভিন্ন স্থানে শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি। সঙ্গে যোগ হয় প্রাণজুড়ানো শীতল হাওয়া। বাতাস, মেঘ ও হালকা বৃষ্টির ফলে ঢাকায় কিছুটা স্বস্তি ফিরেছে।

রাজধানীর নতুনবাজার, বাড্ডা, রামপুরাসহ বেশ কিছু এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। তবে কোথায় ভারী বৃষ্টির খবর পাওয়া যায়নি। বৃষ্টি প্রশান্তি আনলেও অফিসগামী ও শিক্ষার্থীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে। অধিকাংশ মানুষ ছাতা নিয়ে বের না হওয়ায় বৃষ্টি কিছুটা ভিজিয়েছে। তবে বৃষ্টি নামায় সবাই স্বস্তিবোধ করেছেন।

ঢাকায় বৃষ্টি হতে পারে গতকাল এমন পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সন্ধ্যায় দওয়া আবহাওয়া বার্তায় জানানো হয়েছে, সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

উদ্বোধনকালে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

১৫ ঘণ্টা আগে

নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালের নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও শেষ হয়েছে। এতে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়ায়। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হয়।

১৬ ঘণ্টা আগে

খুলনা-চট্টগ্রামসহ ৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

১৭ ঘণ্টা আগে

জাতীয় প্রেস ক্লাবে জমকালো কাওয়ালী সন্ধ্যা

অনুষ্ঠানে 'আলী আলী মওলা আলী', 'পর্দা হ্যায় পর্দা', 'আমার দেহ মন বলে নবী নবী', 'ইশ্কে নবী দিল মে পয়দা করো', 'দমাদম মাস্ত কালান্দর' ও 'খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা'-সহ জনপ্রিয় বেশ কিছু উর্দু, হিন্দি ও বাংলা কাওয়ালী পরিবেশন করা হয়।

১ দিন আগে