ভারত থেকে আগত যাত্রীদের নিয়ে বাড়তি সতর্কতা

ডেস্ক, রাজনীতি ডটকম
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

ভারতে করোনা সংক্রমণ বাড়তে থাকায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারত ফেরত যাত্রীদের স্ক্রিনিং কার্যক্রম জোরদার করা হয়েছে।

চেন্নাই, কলকাতা, দিল্লি, হায়দরাবাদ ও মুম্বাই থেকে ঢাকায় আসা ফ্লাইটগুলোতে যাত্রীদের ওপর এ নজরদারি চালানো হচ্ছে। এসব রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা, এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো ফ্লাইট পরিচালনা করে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ জানান, পার্শ্ববর্তী দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ২ জুন থেকে যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভারত থেকে আসা প্রতিটি ফ্লাইটের যাত্রীকে স্ক্রিনিং করা হচ্ছে। পর্যাপ্ত পরিমাণে মাস্ক ও পিপিই মজুত রয়েছে, এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

ইমিগ্রেশন প্রবেশপথে বসানো হয়েছে থার্মাল স্ক্যানার। যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াতে করোনা প্রতিরোধে নানা নির্দেশনা ও সতর্কতা প্রচার চলছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সতর্কতা কার্যকর থাকবে।

এদিকে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশটিতে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬ হাজার ৪৯১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫৮ জন।

সবচেয়ে বেশি সংক্রমণ দেখা যাচ্ছে কেরালায়, যেখানে বর্তমানে ১ হাজার ৯৫৭ জন আক্রান্ত। গুজরাটে ৯৮০, পশ্চিমবঙ্গে ৭৪৭, দিল্লিতে ৭২৮, কর্ণাটকে ৪২৩ এবং মহারাষ্ট্রে ৬০৭ জন আক্রান্ত রয়েছেন।

ভারতের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ ও শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিদের ওপর বিশেষ নজরদারি রাখা হচ্ছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

টিকার মাধ্যমে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ সম্ভব: এনআইসিআরএইচ পরিচালক

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন বলেছেন, সব ধরনের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব না হলেও জরায়ুমুখের ক্যান্সারের মতো কিছু ক্যান্সার, টিকার মাধ্যমে প্রতিরোধ করা যায়।

৫ ঘণ্টা আগে

কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় রিপোর্টের ভিত্তিতে গতকাল তাদের ৭ জনকে বরখাস্ত করা হয়েছে।

৮ ঘণ্টা আগে

দেশের ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে এসব অঞ্চলে বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

৯ ঘণ্টা আগে

কক্সবাজার সৈকতে হঠাৎ টর্নেডো, আতঙ্কে পর্যটকদের ছোটাছুটি

বিশ্বে সবচেয়ে বেশি টর্নেডো দেখা যায় যুক্তরাষ্ট্রে। তবে বাংলাদেশও টর্নেডোপ্রবণ দেশগুলোর একটি। বিশ্বের অন্যতম প্রাণঘাতী টর্নেডোর ঘটনাও ঘটেছে বাংলাদেশে। ১৯৮৯ সালের ২৬ এপ্রিল মানিকগঞ্জ জেলার দৌলতপুর ও সাটুরিয়া উপজেলায় এই ভয়াবহ টর্নেডো আঘাত হানে, যা ইতিহাসে অন্যতম ভয়াবহ টর্নেডো হিসেবে স্বীকৃত।

২১ ঘণ্টা আগে