ডেস্ক, রাজনীতি ডটকম

বজ্রপাতে নওগাঁর মান্দা ও পত্নীতলা উপজেলায় তিনজন এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় তিন জনের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসন ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছে।
শুক্রবার (৭ জুন) দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে ঝড়বৃষ্টির সময় বজ্রপাত হলে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন নওগাঁর পত্নীতলা উপজেলার নাগরগোলা গ্রামের খাদেমুল (৫০), গাহন গ্রামের মনিকা (৩৫) ও মান্দা উপজেলা ভোলাম গ্রামের শামসুল আলম (৩৪)।
চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার আলীডাঙ্গার সুভাস ভকতের স্ত্রী ববি ভকত (৩২), পাঁকা ইউনিয়নের দক্ষিণপাঁকা নিশিপাড়ার এরশাদ আলীর মেয়ে কবিতা খাতুন (৮) ও ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের বড়গাছি (হঠাৎপাড়া) গ্রামের এসলাম আলীর মেয়ে আমেনা খাতুন (১০)। এ ছাড়া নওগাঁর বদলগাছী উপজেলার হাবিবুর রহমান ও আব্দুল খালেক নামের দুজন আহত হওয়ার খবর পাওয়া যায়।
নওগাঁর পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ঝড়বৃষ্টির সময় বাড়ির পাশে আম কুড়াতে যায় নাগরগোলা গ্রামের খাদেমুল। এ সময় বজ্রপাত হলে সেখানেই তার মৃত্যু হয়। এ সময় মনিকা নামের এক জন বাড়ির উঠানে ধানের খড় শুকানোর সময় বজ্রপাত হলে তার মৃত্যু হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজ্জামেল হক জানান, বিকেলে ভোলাম গ্রামের শামসুল আলম ধান শুকানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে ঝড়বৃষ্টির সময় বজ্রপাত হলে শিবগঞ্জ উপজেলায় শিশুসহ দুজন মারা যান।
এ সময় ভোলাহাট উপজেলায় আম কুড়াতে গিয়ে এক শিশু মারা যাওয়ার সংবাদ পাওয়া যায়।

হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যেই নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। শেষ হয়েছে অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও। এটি চালু হলে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়াবে। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে।
১২ ঘণ্টা আগে
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ আগস্ট পালন করা হবে ঈদে মিলাদুন্নবি। বাংলাদেশে দিনটি সরকারি ছুটি।
১ দিন আগে
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বৃহস্পতিবার (১৩ আগস্ট) গণমাধ্যমকে বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে শুরু করে ১ অক্টোবর পর্যন্ত প্রথম ধাপের আবেদন গ্রহণ শুরুর প্রস্তাব করা হয়েছে।
১ দিন আগে
বিএনপি সরকার গঠনের পর গত ছয় মাসে পুলিশ বাহিনীতে নিয়োগে কোনো ধরনের দলীয়করণ করা হয়নি বলে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বৈঠকে কমিটি জানিয়েছে, কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ না করে নিরপেক্ষভাবে গত ছয় মাসে পুলিশ নিয়োগ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা বজায় রাখ
১ দিন আগে