প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের বিভিন্ন স্থানে রোববার (৮ মার্চ) থেকে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (৭ মার্চ) আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যার প্রভাবে আগামী কয়েকদিন দেশের সব বিভাগেই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, রোববার রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।
সোমবার থেকে বুধবার পর্যন্ত এই বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে এবং চট্টগ্রাম ও সিলেটসহ দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বুধবার (১১ মার্চ) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদদের মতে, লঘুচাপের এই প্রভাবে সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কার কারণে সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ ও কৃষকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। তবে বৃষ্টি শেষে তাপমাত্রা পুনরায় কিছুটা হ্রাস পেতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ইতিমধ্যেই কাজ শুরু করেছে।
৩ ঘণ্টা আগে
ওমান নিউজ এজেন্সির বরাত দিয়ে সোহারের একটি খোলা জায়গায় আরও একটি ড্রোন বিধ্বস্ত হওয়ার তথ্য দেয় বিবিসি। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানানো হয়েছে। ওমানের কর্তৃপক্ষ এই দুটি ঘটনাই তদন্ত করছে।
৪ ঘণ্টা আগে
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসানের পাঠানো বার্তায় আরও বলা হয়, একই দিন খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানী প্রদান কার্যক্রমেরও উদ্বোধন করা হবে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার ধারণা ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি জীবিত আছেন, তবে তিনি ‘গুরুতর আহত’। গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) গভীর রাতে ফক্স নিউজ ট্রাম্পের এই মন্তব্য প্রকাশ করে।
৫ ঘণ্টা আগে