ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার ধারণা ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি জীবিত আছেন, তবে তিনি ‘গুরুতর আহত’। গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) গভীর রাতে ফক্স নিউজ ট্রাম্পের এই মন্তব্য প্রকাশ করে।
ফক্স নিউজের ‘দ্য ব্রায়ান কিলমিড শো’তে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, তিনি সম্ভবত জীবিত আছেন। তবে আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং কোনো না কোনোভাবে সম্ভবত বেঁচে আছেন।’
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর প্রথম দিন গত ২৮ ফেব্রুয়ারিই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। বাবার মৃত্যুর ৯ দিন পর গত ৯ মার্চ মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন।
এরপর থেকে মোজতবা খামেনিকে আর প্রকাশ্যে দেখা যায়নি। তবে গতকাল বৃহস্পতিবার তিনি প্রথমবার একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন। তাতে শহিদদের রক্তের বদলা নেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। এ ছাড়া হরমুজ প্রণালি বন্ধ রেখে শত্রুদের কঠোর জবাব দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
রাষ্ট্রীয় টিভিতে পাঠ করা ওই লিখিত বিবৃতিতে মোজতবা খামেনি বলেছেন, মধ্যপ্রাচ্যে সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে। তা না হলে সেগুলোর ওপর হামলা চলবে। শত্রুদের ওপর চাপ বজায় রাখতে হরমুজ প্রণালি বন্ধই থাকবে।
যারা ক্ষতির শিকার হয়েছে তাদের জন্য বিবৃতিতে শত্রুদের কাছ থেকে ক্ষতিপূরণও দাবি করেছেন মোজতবা। বলেছেন, ক্ষতিপূরণ না পেলে শত্রুদের সম্পদও একইভাবে ধ্বংস করা হবে।
এর আগে বুধবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক তিনজন ইরানি ও দুজন ইসরায়েলি কর্মকর্তার বরাতে জানানো হয়েছিল, ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রথম দিনই মোজতবা খামেনি আহত হয়েছিলেন।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে ‘রমজান যুদ্ধের আহত যোদ্ধা’ হিসেবে অভিহিত করা হলেও তার আঘাতের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। বলা হয়েছে, মোজতবা খামেনি সামান্য আঘাত পেয়েছেন, তবে তিনি দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কৌঁসুলি তরিকুল ইসলাম।
৩ ঘণ্টা আগে
বৈঠকে উপস্থিত একটি বাস কোম্পানির কর্মকর্তা বলেন, ‘দূরপাল্লা ও মহানগর, দুই ধরনের বাসের ভাড়াই কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।’ এর আগে বিআরটিএর বাসভাড়া সমন্বয় কমিটি দূরপাল্লার বাসে ২০ পয়সা এবং মহানগর এলাকায় ১৮ পয়সা বাড়ানোর সুপারিশ করেছিল।
৪ ঘণ্টা আগে
২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। ওই সময়ের পরিস্থিতির কারণে ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরে বোয়িং কেনার বিষয়ে একটি চুক্তি হতে পারে। তবে সফরে বোয়িং কোম্পানির সঙ্গে বৈঠক বা এ বিষয়ে নিশ্চিত কোনো কর্মসূচি রয়েছে কিনা, তা জানা নেই বলে জানান।
৫ ঘণ্টা আগে