প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।
আদেশ অনুযায়ী, ডিএমপির উত্তর বিভাগের মো. আখিউল ইসলামকে ওয়ারী বিভাগে, ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের (ইন্টারনাল ওভারসাইট অ্যান্ড অ্যাডমিন) মো. মোস্তাফিজুর রহমানকে সিটিটিসিতে ও ট্রাফিক-মতিঝিল বিভাগের পরিত্রান তালুকদারকে ট্রাফিক-মিরপুর বিভাগে বদলি করা হয়েছে।
এছাড়া, সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের মো. বকুল হোসেনকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে, ট্রাফিক-মিরপুর বিভাগের ইমরানুল ইসলামকে ট্রাফিক-মতিঝিল বিভাগে এবং ট্রাফিক-অ্যাডমিনের শারমিন আকতার চুমকিকে পিওএম-পশ্চিম বিভাগে বদলি করা হয়েছে।
এর আগে, সোমবার (১০ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (এডিসি) বদলি করা হয়।
বদলি কর্মকর্তারা হলেন- ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের মো. নাজিম উদ্দিন আল আজাদকে লালবাগ বিভাগে, মোহাম্মদ আবু তাহেরকে ট্রাফিক ওয়ারী বিভাগে, এস্টেট বিভাগের মো. শওকত আলীকে রমনা বিভাগে, ট্রাফিক ওয়ারী বিভাগের মো. জাহিদ হোসেনকে মতিঝিল বিভাগে এবং প্রটেকশন বিভাগের কে এইচ এম এরশাদকে উত্তরা বিভাগে বদলি করা হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, পাবলিক পরীক্ষা আইন, ১৯৮০ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিষয়টি ইতোমধ্যে মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছে। শীঘ্রই তা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। সংশোধিত আইনে বড় ধরনের পরিবর্তন আসবে।
৫ ঘণ্টা আগে
এর আগের দিন ইসি সচিব আখতার আহমেদ বলেন, সংরক্ষিত নারী আসনে ভোটের তফসিল আগামী তফসিল ৮ এপ্রিল ঘোষণা করা হবে।
৬ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংক্রান্ত বিল উত্থাপনের সময় আইনমন্ত্রী বলেন, এ আইনে মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞায় গুম (বাধ্যতামূলক নিখোঁজ) অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলেন, গুমের বিচার করতে সরকার বদ্ধপরিকর এবং এ আইন তার প্রতিফলন।
৬ ঘণ্টা আগে
এর আগে ১ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বাসসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। যদিও বাসসে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে এর আগেই তিনি পদত্যাগপত্র জমা দেন।
৭ ঘণ্টা আগে