প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিতে যাওয়ার সময় ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে গণপদযাত্রা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। বিক্ষোভকারীরা পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করেছে। এ সময় দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে এ ঘটনা ঘটে। পরে বিক্ষোভকারীরা পিছু হটে শাহবাগের দিকে চলে যান।
মূলত আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন। প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে চেয়েছিলেন তারা। মিছিলটি শাহবাগ থেকে এগিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়ে পৌঁছালে সেখানে পুলিশ তাদের বাধা দেয়।

বিক্ষোভকারীরা বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে যেতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে। ছবি: ফেসবুক থেকে
প্রত্যক্ষদর্শীরা জানান, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের ওই মোড়ে বিক্ষোভকারীদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয় পুলিশের। আন্দোলনকারীরা পুলিশের বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় দুপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে।
পুলিশের লাঠিপেটার মুখে একপর্যায়ে মিছিলকারীরা ইন্টারকন্টিনেন্টালের সামনের মোড় থেকে পিছু হটে শাহবাগ মোড়ের দিকে গিয়ে অবস্থান নেন। আন্দোলনকারীরা এ সময় মিছিল থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবি জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শুধু জ্বালানি নয়, সরকারি খাতে গাড়ি, জলযান ও কম্পিউটার ক্রয়ও আপাতত সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সরকারি কার্যালয়ে বিদ্যুৎ ও গ্যাসের ব্যবহার ৩০ শতাংশ এবং ভবন শোভাবর্ধন ব্যয় উল্লেখযোগ্য হারে কমানোর সিদ্ধান্ত হয়েছে।
১০ ঘণ্টা আগে
তিনি বলেন, বিশেষ করে এই অঞ্চলে যেমন পাট রয়েছে, এগুলো মাথায় রেখে আমাদের কৃষক ডিজেলের ক্ষেত্রে যেন কোনো ধরনের সমস্যায় না পড়ে এবং নিরবচ্ছিন্নভাবে তারা যেন ডিজেল ও বিদ্যুৎ পায় সেক্ষেত্রে আমরা তৎপর আছি। কৃষকদের কোনো সমস্যা হবে না।
১২ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা অফিস আদেশে বলা হয়, আপৎকালীন সময়ে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত এবং হামের টিকাদান কার্যক্রম জোরদার করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে
মন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে আমরা প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর। নির্বাচনের আঙুলের দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ড চালু, ইমামদের ভাতা প্রদান এবং কৃষি ঋণ মওকুফের মতো গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা হয়েছে।
১৪ ঘণ্টা আগে