ভারতের পতাকা মাড়ানোর ‘ভাইরাল’ ছবিটি এআই দিয়ে তৈরি: রিউমার স্ক্যানার

ডেস্ক, রাজনীতি ডটকম

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে পাঞ্জাবি ও টুপি পরা এক ব্যক্তি ভারতের জাতীয় পতাকা পা দিয়ে মাড়িয়ে দিচ্ছেন এমন একটি ছবি ভাইরাল হয়। ছবিটি আসল নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বলে জানিয়েছে ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানার।

বুধবার (৪ ডিসেম্বর) ছড়িয়ে পড়া ছবিটি নিয়ে রিউমার স্ক্যানার একটি প্রতিবেদন প্রকাশ করে।

এতে বলা হয়, রিউমার স্ক্যানারের দলের অনুসন্ধানে জানা যায়, ভারতের জাতীয় পতাকা পায়ে মাড়ানোর ভাইরাল ছবিটি বাস্তব নয়; বরং এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।

রিউমার স্ক্যানার ছবিটির সত্যতা যাচাইয়ে ‘রিভার্স ইমেজ সার্চ’ ব্যবহার করে কোনো নির্ভরযোগ্য সূত্রে এর অস্তিত্ব খুঁজে পায়নি। রিউমার স্ক্যানারের অনুসন্ধানেও ছবিটি শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হতে দেখা গেছে। সাধারণত, এমন কোনো ঘটনা ঘটলে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পাশাপাশি জাতীয় গণমাধ্যমেও প্রতিবেদন আকারে প্রকাশিত হয়।

ডিপফেক শনাক্তকরণ প্ল্যাটফর্ম ট্রুমিডিয়ার পর্যবেক্ষণও বলছে, আলোচিত ছবিতে ম্যানিপুলেশনের (কারসাজির) উল্লেখযোগ্য প্রমাণ রয়েছে। অর্থাৎ ছবিটি এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে। সুতরাং ছবিটি বাস্তব নয়।

সম্প্রতি ভারতীয় অনেক সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের ঘটনাবলি নিয়ে নানা ভুয়া তথ্য, অপতথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। সেগুলোর মধ্যে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে পাঞ্জাবি ও টুপি পরা এক ব্যক্তি ভারতের জাতীয় পতাকা পা দিয়ে মাড়িয়ে দেওয়ার ছবি একটি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

১২ কেজি সিলিন্ডারে ৭০ টাকা বাড়ল এলপিজির দাম

রোববার (২ আগস্ট) বিইআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই দাম সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

১১ ঘণ্টা আগে

পুলিশকে সতর্কবার্তা দেওয়ার নেপথ্যে নির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই: ডিবি প্রধান

রোববার (২ আগস্ট) ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুলিশের ওপর হামলার বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে সদস্যদের আরও সতর্ক থাকতে স্মরণ করিয়ে দিতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

১২ ঘণ্টা আগে

সীমান্ত বাণিজ্য ফের চালু করতে আগ্রহী মিয়ানমার

রোববার (২ আগস্ট) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে দেশটির রাষ্ট্রদূত কিয়াও সো ময়ে এ আগ্রহের কথা জানান।

১৩ ঘণ্টা আগে

শিক্ষকদের বিরুদ্ধে ঢালাও ব্যবস্থা নয়, ন্যায়সংগত প্রক্রিয়ার দাবি শিক্ষক নেটওয়ার্কের

রোববার (২ আগস্ট) এক বিবৃতিতে শিক্ষক নেটওয়ার্ক জানায়, জুলাই অভ্যুত্থানবিরোধিতার অভিযোগ তুলে একদল শিক্ষক ২৩১ জনের তালিকা উপাচার্যের কাছে জমা দিয়েছেন

১৩ ঘণ্টা আগে