গণভবন নিয়ে আন্দালিব রহমান পার্থের নতুন প্রস্তাব

প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনকে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ইতোমধ্যে সেই প্রক্রিয়াও শুরু হয়েছে। এর মধ্যেই গণভবন নিয়ে নতুন প্রস্তাব দিলেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

সোমবার (৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি এই প্রস্তাব দেন।

পার্থ তার ফেসবুক পোস্টে লিখেন-গণভবন যেহেতু ১৫ একরের বিশাল জায়গা নিয়ে বিস্তৃত সেহেতু গণভবনকে জাদুঘরের পাশাপাশি যদি আবাসন প্রকল্প করে শহীদদের পরিবারকে দেওয়া হয়, আর আহতদের কিংবা গুরুতর আহতদের সুচিকিৎসার পাশাপাশি যদি যোগ্যতা অনুসারে সরকারি চাকরি দেওয়া যায় তাহলে আমার ধারণা ওনাদের উপকার হতো।

পার্থ লিখেন- ইতিহাস বলে যারা আত্মত্যাগ করে তাদের আমরা স্মরণ করি, কিন্তু মূল্যায়ন করার জায়গায় মনোযোগী হই না। ইমোশন ভালো তবে ইমোশনের সাথে পুনর্বাসন বেশি ভালো।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চার মেয়াদ ক্ষমতায় থাকাকালে গণভবনেই থাকতেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত তিনি সেখানেই ছিলেন। শেখ হাসিনার দেশ ছাড়ার পর সেদিন হাজার হাজার মানুষ গণভবনে ঢুকে পড়ে। অনেকে সেখানে ভাঙচুর ও লুটপাটও চালায়।

অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে, গণভবনকে জাদুঘরে রূপান্তর করা হবে। সেখানে জুলাই গণহত্যার স্মৃতিসহ গত ১৬ বছরের গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গণঅভ্যুত্থানের ৩৬ দিনের ঘটনা, শহীদদের তালিকা, স্মৃতি এসব কিছুর একটি সামগ্রিক উপস্থাপনা থাকবে। পাশাপাশি কিছু ডিজিটাল উপস্থাপনা থাকবে। সেই জাদুঘর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রোমে ২৮ ঘণ্টা ধরে আটকে বিমানের ফ্লাইট, চরম ভোগান্তিতে যাত্রীরা

শুক্রবার (৭ আগস্ট) ইতালির স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে উড়োজাহাজটিতে নিয়মিত জ্বালানি নেওয়ার সময় কারিগরি ত্রুটি ধরা পড়ে।

৯ ঘণ্টা আগে

‘হাসিনা কার্ড’ ও ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ একসঙ্গে চলে না— ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী

শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাদা দল ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

১১ ঘণ্টা আগে

চেয়ারটি হারালেও তিনি কিন্তু হারেননি

আমার বাবার গল্পটি তেমনই একটি গল্প। এই গল্প কোনো রূপকথা নয়। কোনো উপন্যাসের কল্পিত চরিত্রও নয়। এটি আমার বাবার জীবন থেকে উঠে আসা এক দীর্ঘশ্বাসের ইতিহাস।

১৩ ঘণ্টা আগে

তারেক রহমানকে জেআইসি সেলে নির্যাতনের তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর

এক-এগারোর সেনা-সমর্থিত সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) নির্যাতনের তথ্য পাওয়ার কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

১৩ ঘণ্টা আগে