পোশাক কারখানা খুলছে বুধবার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আগামী বুধবার (৭ আগস্ট) খুলছে দেশের সব তৈরি পোশাক কারখানা। মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যায় তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) বোর্ড বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল।

তিনি বলেন, আজ বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এক জরুরি বোর্ড মিটিংয়ে আগামী বুধবার ফ্যাক্টরি খোলা রাখার ব্যপারে সিদ্ধান্ত নেওয়া করা হয়েছে।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির প্রেক্ষাপটে ডাকা কারফিউয়ের কারণে সোমবার (৫ আগস্ট) থেকে তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়। সে সময় জানা হয়নি কবে নাগাদ কারখানা খোলা হবে।

এর আগের দিন রোববার (৪ আগস্ট) ছাত্রদের অসহযোগ কর্মসূচির মধ্যেই তৈরি পোশাক কারখানা খোলা রাখে কারখানা মালিকরা। এ সময় আশুলিয়ায় বেশ কিছু কারখানায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর ওইদিনই তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে। এরপর আইএসপির সব সরকারি প্রতিষ্ঠান, কারখানা ও শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য নির্দেশনা জারি করে। আজ বিজিএমইএ বোর্ড সিদ্ধান্ত নেয় বুধবার থেকে সব তৈরি পোশাক কারখানা খোলার।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

১৭ শিক্ষকের মাদরাসায় ১৯ পরীক্ষার্থীর সবাই ফেল

স্থানীয়দের অভিযোগ, মাদরাসাটি প্রত্যন্ত চলনবিল অঞ্চলে ও উপজেলা সদর থেকে ৮/৯ কিলোমিটার দূরে হওয়ায় এখানকার অনেক শিক্ষক ভাঙ্গুড়া উপজেলা সদরে বসবাস করেন। ফলে মাদরাসায় শিক্ষকদের উপস্থিতি নিয়মিত নয়। এসব কারণে মাদরাসায় নেই কাঙ্ক্ষিত শিক্ষার্থীও। দাখিল পরীক্ষায় ফলাফল বিপর্যয়ও ধারাবাহিকভাবে চলে আসছে।

১০ ঘণ্টা আগে

এসএসসিতে ক্যাডেট কলেজে শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ৯৮.২২% পরীক্ষার্থী

আগের বছরগুলোর মতো এ বছরের এসএসসি পরীক্ষাতেও ক্যাডেট কলেজগুলো ঈর্ষণীয় ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। এবার ১২টি ক্যাডেট কলেজ থেকে মোট ৬১৮ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিল, যাদের সবাই পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬০৭ জন, যা মোট পরীক্ষার্থীর ৯৮ দশমিক ২২ শতাংশ।

১১ ঘণ্টা আগে

শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত— ম্যানেজিং কমিটির হাতেই ফিরছে শিক্ষক নিয়োগ

সভার কার্যবিবরণী থেকে জানা যায়, এনটিআরসিএ চেয়ারম্যান তার সংস্থার কার্যক্রম সম্পর্কে সভাকে অবহিত করেন। পরে সিদ্ধান্ত হয়, ২০১৫ সালের পরিপত্র অনুযায়ী এনটিআরসিএ যে শিক্ষক নিয়োগের সুপারিশ করে আসছে গত ১১ বছর ধরে, সে কার্যক্রম বন্ধ থাকবে। এনটিআরসিএ কেবল ২০০৫ সালের মূল আইন অনুযায়ী নিবন্ধন ও প্রত্যয়নের কাজ ক

১২ ঘণ্টা আগে

সব মামলায় জামিন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের মুক্তিতে ‘বাধা নেই’

এক মাস পর সে মামলাতেও জামিন পেলেন সাবেক এই প্রধান বিচারপতি। ফলে তার মুক্তিতে বাধা নেই বললেও পুলিশ আবার নতুন কোনো মামলায় তাকে গ্রেপ্তারের আবেদন জানাবে কি না, তা নিয়ে সংশয় জানিয়েছেন আইনজীবীরা।

১৩ ঘণ্টা আগে