কেউ যেন নিরাপত্তাহীনতা-শঙ্কায় না থাকি : ড. ইউনূস

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা কেউ যেন নিরাপত্তাহীনতায়-শঙ্কার মধ্যে না থাকি। শঙ্কামুক্তভাবে জীবনযাপন করি। আইনের শাসনের মধ্যে জীবনযাপন করি। আমরা যেসব স্বপ্ন বাস্তবায়ন করতে চাই যার যার মতো করে, বিশেষ করে তরুণদের মনে যেসব স্বপ্ন আছে এবং আরও স্বপ্ন আসবে, যে স্বপ্নগুলো পূরণ করতে যেন আমরা তাদের সহায়তা করি। এটাই আমাদের আজকের শপথ।

আজ মঙ্গলবার ঢাকার শ্রম আপীল ট্রাইব্যুনাল আদালত প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমি দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এই নতুন বছর যাতে শান্তিপূর্ণ হয়। এই নতুন বছরে আমরা নিজেদেরকে নতুন করে যেন আবিষ্কার করতে পারি। এই নতুন বছরে আমরা যেন আমাদের তরুণ সম্প্রদায়কে সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখাতে পারি। আমরা শান্তিময় পরিবেশে বসবাস করি। আমরা যেন সমস্ত জাতিকে সামনে নিয়ে এগিয়ে যেতে পারি। সেটার জন্য আমরা সবাই মিলে একত্রে চেষ্টা করি, এটাই দেশবাসীর প্রতি আমার আবেদন, আমরা একটা সুন্দর দেশ গড়ে তুলি, সুন্দরভাবে বাস করি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালত যেভাবে হুকুম করেন, সেভাবেই আসছি। আমার তো করার কিছু নেই।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

উপসচিবের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র, সতর্ক করল জনপ্রশাসন মন্ত্রণালয়

সোমবার (১৭ আগস্ট) এক বিবৃতিতে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, প্রশাসন-১ শাখার উপসচিব শরিফুল ইসলামের স্বাক্ষর নকল করে ওই নিয়োগপত্র তৈরি করা হয়েছে

৪ ঘণ্টা আগে

নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা, চার্জ দিতে হবে সৌরবিদ্যুতে

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব তথ্য জানান।

৪ ঘণ্টা আগে

৬ মাসে অভূতপূর্ব জনসমর্থন পেয়েছে সরকার, দাবি মাহদী আমিনের

সোমবার (১৭ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

৫ ঘণ্টা আগে

২ দিনের সফরে ঢাকায় আসছে ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদল

সোমবার (১৭ আগস্ট) তাদের ঢাকায় এসে পৌঁছানোদ কথা রয়েছে। দুই দিনের সফরে তারা সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে।

৭ ঘণ্টা আগে