কোটা আন্দোলন: ঢামেকে আরও ২ মরদেহ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার মধ্যে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা আরও দুজনকে মৃত ঘোষণা করা হয়েছে। এদের একজনের নাম নাজমুল (২৮), আরেকজনের নাম মোহাম্মদ (২২)।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ দুজনকে মৃত ঘোষণা করা হয়।

এদের মধ্যে নাজমুল যাত্রাবাড়ীর রায়েরবাগের মোহাম্মদবাগ এলাকার বাসিন্দা। আর মোহাম্মদ হলেন আজিমপুর কলোনি এলাকার বাসিন্দা।

যাত্রাবাড়ীতে গত বুধবার (১৭ জুলাই) রাত থেকে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের থেমে থেমে সংঘর্ষ চলছে। আর মঙ্গল ও বুধবারের পর বৃহস্পতিবারও আজিমপুর সংলগ্ন নিউমার্কেট এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের কারণে লোকজন নাজমুলকে রক্তাক্ত অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। পরে তার স্ত্রী মারিয়াসহ স্বজনরা এসে মরদেহ শনাক্ত করেন। নাজমুল পেশায় ব্যবসায়ী।

এদিকে মোহাম্মদকে নিয়ে আসা হয় আজিমপুর এলাকা থেকে। তার শরীরে ছোট ছোট দানার আঘাত এবং নাক দিয়ে রক্ত ঝরছিল। যারা তাকে হাসপাতালে নিয়ে আসেন, তারা বিস্তারিত কিছু জানাননি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দুজনকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের শরীরে কীসের আঘাত বা কীভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সংসদের তৃতীয় অধিবেশন ২৭ আগস্ট

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় দেওয়া ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

১৩ ঘণ্টা আগে

১২ আগস্ট সূর্যগ্রহণ— কোথাও দেখা যাবে পূর্ণগ্রাস, কোথাও আংশিক

বিশ্বের কিছু অংশে আগামীকাল বুধবার (১২ আগস্ট) সূর্যগ্রহণ দেখা যাবে। কোথাও এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হিসেবে দেখা যাবে। পূর্ণগ্রাসের এই অবস্থা আড়াই মিনিটেরও কম সময় স্থায়ী হবে। আবার কোনো কোনো অঞ্চলে দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ।

১৩ ঘণ্টা আগে

‘পুরো সক্ষমতায় ফেরাতে’ ফের বন্ধ হবে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল

দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় টার্মিনালটির কার্যক্রম আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘এর একটি অংশ এখন চালু রয়েছে। তবে অন্য অংশটি এখনও পুরোপুরি সচল হয়নি। দ্বিতীয় অংশটি সচল করতে গেলে বর্তমানে চলমান অংশটিও সাময়িকভাবে বন্ধ রাখতে হবে।’

১৩ ঘণ্টা আগে

শেয়ার কেলেঙ্কারি: সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ অক্টোবর

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারির মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়ে গেছে। আগামী ২৭ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।

১৪ ঘণ্টা আগে