জুলাই সনদ বাস্তবায়ন কমিশনের সুপারিশ জমা আজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের উপায় সম্পর্কিত চূড়ান্ত সুপারিশ আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন।

এর আগে সোমবার বিকেলে প্রধান উপদেষ্টা ও কমিশন সভাপতি ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজসহ ৬ সদস্য এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। কমিশন সদস্যরা এ সময় অন্য সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নেও সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এসময়, কমিশন গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ প্রদান পর্যন্ত সমস্ত ডকুমেন্ট, আলোচনার ভিডিও, অডিও, ছবি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা।

গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত হয় জাতীয় জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান। এতে বিএনপি-জামায়াতসহ প্রথম ধাপে ২৪টি রাজনৈতিকদল ও জোট এতে স্বাক্ষর করেন। এর ২ দিন পরে জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করে গণফোরাম।

তবে এখনও সই করেনি এনসিপিসহ কয়েকটি বাম দল। জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক বসে গত ১৫ ফেব্রুয়ারি।

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেছেন, কমিশন বাংলাদেশে একটি স্থায়ী জবাবদিহিমূলক রাষ্ট্রের ভিত্তি স্থাপনের জন্য কাজ করেছে। রাজনৈতিক দলের পাশাপাশি আইন বিশেষজ্ঞ, বিচারপতি, শিক্ষাবিদসহ নাগরিক সমাজের বিশিষ্টজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত করা হয়েছে।'

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৫ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়াবিদদের মতে, দক্ষিণ ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে বর্তমানে পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর ফলে মৌসুমি বায়ুর বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

৭ ঘণ্টা আগে

চট্টগ্রাম-রাঙামাটিতে বুধবারের এইচএসসি স্থগিত

প্রবল বর্ষণের কারণে চট্টগ্রাম নগরীর বড় একটি অংশ পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতায় ব্যাপক ভুগতে হয়েছে নগরবাসীকে। এমনকি নগরীর বিভিন্ন বিদ্যালয়ে ক্লাস-পরীক্ষাও স্থগিত করা হয়।

১২ ঘণ্টা আগে

সাবেক এমপি হারুন ও পুলিশ কর্মকর্তাসহ ৩ জন আরেক হত্যা মামলায় গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় ইমন গাজী নামে একজন নিহত হওয়ার ঘটনায় দায়ের হত্যা মামলায় এই তিনজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই এমাদুল করিম।

১৮ ঘণ্টা আগে

পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজিতে ৫ বছরের কারাদণ্ড, সংসদে বিল পাস

পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসারি ও অনলাইনে প্রশ্নপত্র ফাঁসের অপরাধে সাজার বিধান যুক্ত করে পাবলিক পরীক্ষায় অপরাধ-সংক্রান্ত বিদ্যমান আইনের সংশোধনী বিল জাতীয় সংসদে পাস হয়েছে। এসব অপরাধের সাজা হবে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড। একই সঙ্গে বিলে উত্তরপত্রের অন্যায্য মূল্যায়নের সাজার বিধানও রাখা হয়েছ

১৯ ঘণ্টা আগে