প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঈদুল ফিতরের দীর্ঘ সাত দিনের ছুটি শেষে আজ থেকে পুরোদমে শুরু হয়েছে সরকারি-বেসরকারি দপ্তরের কার্যক্রম। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে প্রথম কর্মদিবসেই যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার সকাল ৯টায় সচিবালয়ে উপস্থিত হয়ে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দপ্তরে কাজ শুরু করেন।
দিনভর ব্যস্ত সূচির শুরুতে তিনি আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন। এছাড়া অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষা, বিদেশে দক্ষ জনবল পাঠানো এবং ফ্যামিলি কার্ডের মতো গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক বিষয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও নীতি-নির্ধারকদের সঙ্গে আজ তার একাধিক উচ্চপর্যায়ের বৈঠক নির্ধারিত রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিক সকাল ৯টায় সচিবালয়ে আসেন। মন্ত্রিপরিষদ বিভাগে অফিস করছেন তিনি। এরপর সকাল ১০টায় আইএমএফ এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী।
বেলা ১১টায় অর্থনৈতিক শৃঙ্খলা এবং ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট মন্ত্রী এবং বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক করবেন।
বিদেশে দক্ষ জনবল পাঠানো এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
ফ্যামিলি কার্ডের সার্বিক বিষয় নিয়ে সমাজকল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টার সঙ্গেও আজকে বৈঠক রয়েছে তারেক রহমানের।
সচিবালয়ে দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত প্রধানমন্ত্রীর আরও কয়েকটি মিটিং রয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপি নেতা-কর্মী ও প্রবাসী বাংলাদেশিরা `হাইয়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলের সামনে ব্যানার, পোস্টার ও ফেস্টুন হাতে মিছিল এবং স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রীও হাসিমুখে হাত নেড়ে নেতা-কর্মীদের শুভেচ্ছার জবাব দেন।
৩ ঘণ্টা আগে
সমাবর্তন আয়োজনের প্রস্তুতি নিয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উচ্চপর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে সভায় সমাবর্তন সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে ব্যবস্থাপনা কমিটি ও বিভিন্ন উপকমিটি গঠন
১৬ ঘণ্টা আগে
কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকায় ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ পুলিশের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালে কর্মস্থলে অনুপস্থিতির ঘটনায় দায়ের করা বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো।
১৭ ঘণ্টা আগে
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন জামায়াতে ইসলামীর টিকিটে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলাম। সোমবার রিমান্ড শুনানি শেষে আদালতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। ঘটনার সময় আমি বাসায় ছিলাম না।”
১৭ ঘণ্টা আগে