ডেপুটি স্পিকার কায়সার কামাল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ব্যারিস্টার কায়সার কামাল। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।

বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের প্রথম অধিবেশনে সর্বসম্মতিক্রমে তিনি এই পদে নির্বাচিত হন।

অধিবেশনে ডেপুটি স্পিকার পদে কায়সার কামালের নাম প্রস্তাব করেন সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার এবং তা সমর্থন করেন সংসদ সদস্য আশরাফ উদ্দিন।

অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এবং কন্ঠভোটে প্রস্তাবটি জয়যুক্ত হওয়ায় সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন তাকে নির্বাচিত ঘোষণা করেন।

তরুণ এই আইনজ্ঞের হাত ধরে সংসদের আইনপ্রক্রিয়া ও সংসদীয় কার্যক্রমে নতুন গতি আসবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ভারতকে বাংলাদেশ থেকে আমদানি বাড়ানোর আহ্বান গভর্নরের

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নে ভারতকে বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই সঙ্গে বাংলা কিউআর-এর ব্যবহার বাড়ানো, আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণ এবং প্রযুক্তি ও শিল্প খাতে ভারতীয় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব

৩ ঘণ্টা আগে

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর ত

৪ ঘণ্টা আগে

আবু হেনা ও ঈদতাজুলের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কৌঁসুলি তরিকুল ইসলাম।

৪ ঘণ্টা আগে

যাত্রীবাহী সব বাসের ভাড়া কিলোমিটারে বাড়ছে ১৭ পয়সা

বৈঠকে উপস্থিত একটি বাস কোম্পানির কর্মকর্তা বলেন, ‘দূরপাল্লা ও মহানগর, দুই ধরনের বাসের ভাড়াই কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।’ এর আগে বিআরটিএর বাসভাড়া সমন্বয় কমিটি দূরপাল্লার বাসে ২০ পয়সা এবং মহানগর এলাকায় ১৮ পয়সা বাড়ানোর সুপারিশ করেছিল।

৪ ঘণ্টা আগে
Advertisement