প্রশাসন বাদে সব ক্যাডার ২ দিনের ‘কলমবিরতিতে’ যাচ্ছে মঙ্গলবার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পদোন্নতিতে কোটা বাতিলসহ বিভিন্ন দাবি আদায়ে এবার ‘কলমবিরতিতে’ যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রশাসন ক্যাডার ছাড়া সিভিল সার্ভিসের বাকি ২৫টি ক্যাডারের কর্মকর্তারা।

আগামীকাল মঙ্গলবার (২৭ মে) থেকে অর্ধবেলা এই কলমবিরতি কর্মসূচি শুরু হবে। সোমবার (২৬ মে) রাতে এ কর্মসূচি ঘোষণা দিয়েছে বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের যৌথ প্ল্যাটফর্ম আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।

পরিষদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই দিনব্যাপী এই কর্মসূচি চলাকালে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা কাজ বন্ধ রাখবেন। তবে হাসপাতালের জরুরি বিভাগসহ জরুরি সেবা কার্যক্রম এই কর্মসূচির বাইরে থাকবে।

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখির জন্য ২৫ ক্যাডারের ১২ জন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারের বিভিন্ন মহল থেকে বিষয়টি সমাধানের জন্য আশ্বস্ত করা হলেও সেটির সুরাহা হয়নি। উলটো নতুন করে আরও কয়েকজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। অথচ সরকারি বিধিবহির্ভূত কর্মকাণ্ডের পরও প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

এই বৈষম্যের নিরসনের দাবির পাশাপাশি একটি নির্দিষ্ট ক্যাডারের গোষ্ঠীস্বার্থে উদ্দেশ্যমূলকভাবে স্বাস্থ্য, শিক্ষা, পরিসংখ্যান, ডাক, পরিবার-পরিকল্পনা, কাস্টমস ও ট্যাক্স ক্যাডারের ক্ষেত্রে বিভিন্ন জটিলতা তৈরি করা হয়েছে বলে অভিযোগ করা হয়ে বিবৃতিতে।

জনপ্রশাসন সংস্কার কমিশন উপসচিব পদে কোটা নিয়ে যে সুপারিশ করেছে, তা নিয়েও আপত্তি জানিয়েছে এই পরিষদ। তারা বলছে, আন্তঃডার বৈষম্য নিরসন পরিষদের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এর আগে গত ২০ মে ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে আন্তঃক্যাডার বৈষম্য পরিষদ এসব দাবি-দাওয়া নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ ছাড়া গত ২ মার্চ পূর্ণদিবস কর্মবিরতি এবং গত বছরের ২৪ ডিসেম্বর সারা দেশে এক ঘণ্টার কলমবিরতি কর্মসূচি পালন করেন। গত বছরের ২৬ ডিসেম্বর আবার মানববন্ধন কর্মসূচি পালন করেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বেশি দামে বিদ্যুৎ কিনলেও কম দামে বিক্রি করছি: মন্ত্রী

বিদ্যুৎমন্ত্রী বলেন, আগের সরকারের রেখে যাওয়া ৬৭ হাজার কোটি টাকার বকেয়া বিদ্যুৎ বিল। এটি কীভাবে সমাধান করব, সেটি আমিও সহজে বলতে পারি না। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।’

১১ ঘণ্টা আগে

জেলা সদরে ডায়ালাইসিস সেন্টার স্থাপনসহ একনেকে ৮ প্রকল্প অনুমোদন

দেশের জেলা সদর হাসপাতালগুলোতে ১০ শয্যার নতুন কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। প্রায় ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প।

১২ ঘণ্টা আগে

২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার কবর স্থানান্তর

একুশে পদকপ্রাপ্ত আহমদ ছফা ২০০১ সালের ২৮ জুলাই মারা যান। সে সময় তাকে মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানের সাধারণ মানুষের জন্য নির্ধারিত কবরস্থানের অংশে দাফন করা হয়েছিল। সেখানে তার কবর নম্বর ছিল ১০৮০।

১৩ ঘণ্টা আগে

সরকারিতে কমলেও বেসরকারিতে ৩ প্যাকেজেই বাড়ল হজের খরচ

এ বছর বেসরকারি বিশেষ হজ প্যাকেজ ছিল ৭ লাখ ৫০ হাজার টাকা। সাধারণ হজ প্যাকেজ ছিল ৫ লাখ ৫০ হাজার টাকা ও সাশ্রয়ী প্যাকেজ ছিল ৫ লাখ ১০ হাজার টাকা। সে হিসাবে বিশেষ হজ প্যাকেজের খরচ বছরের ব্যবধানে বেড়েছে ৪১ হাজার ৬০ টাকা, সাধারণ প্যাকেজে খরচ বেড়েছে ৪৫ হাজার ৫৮০ টাকা। আর সাশ্রয়ী প্যাকেজে হজের খরচ বেড়েছে ৩ হ

১৪ ঘণ্টা আগে