পঞ্চগড়ে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ

পঞ্চগড় প্রতিনিধি
ভারত-বাংলাদেশ সীমান্ত

পঞ্চগড় সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি আনোয়ার হোসেনের (৪০) মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর মরদেহ ফেরত দেয়।

এর আগে ভোরে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের শিংপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫১ এর ৮ ও ৯ নং সাব পিলারের মাঝামাঝি এলাকায় গুলিতে তার মৃত্যু হয়। নিহত আনোয়ার তেতুঁলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের দেবনগড় এলাকার রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার গভীর রাতে কয়েকজন বাংলাদেশি ভারতে গরু আনতে যায়। শুক্রবার ভোরে ফেরার পথে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে ভারতে ৯৩ বিএসএফ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। গুলির শব্দ পেয়ে এবং চোরাকারবারী প্রতিহত করতে আট রাউন্ড গুলি ফাঁকা গুলি করে পঞ্চগড়ের ঘাগড়া বিজিবি ক্যাম্পের সদস্যরাও। পরে ঘটনাস্থল থেকে আনোয়ার হোসেনের মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মো বদরুদ্দোজা বলেন, পতাকা বৈঠকের মাধ্যেমে মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পুলিশকে সতর্কবার্তা দেওয়ার নেপথ্যে নির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই: ডিবি প্রধান

রোববার (২ আগস্ট) ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুলিশের ওপর হামলার বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে সদস্যদের আরও সতর্ক থাকতে স্মরণ করিয়ে দিতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

৯ ঘণ্টা আগে

সীমান্ত বাণিজ্য ফের চালু করতে আগ্রহী মিয়ানমার

রোববার (২ আগস্ট) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে দেশটির রাষ্ট্রদূত কিয়াও সো ময়ে এ আগ্রহের কথা জানান।

১০ ঘণ্টা আগে

শিক্ষকদের বিরুদ্ধে ঢালাও ব্যবস্থা নয়, ন্যায়সংগত প্রক্রিয়ার দাবি শিক্ষক নেটওয়ার্কের

রোববার (২ আগস্ট) এক বিবৃতিতে শিক্ষক নেটওয়ার্ক জানায়, জুলাই অভ্যুত্থানবিরোধিতার অভিযোগ তুলে একদল শিক্ষক ২৩১ জনের তালিকা উপাচার্যের কাছে জমা দিয়েছেন

১০ ঘণ্টা আগে

৩ দিনের সফরে ঢাকা আসছেন মার্কিন প্যাসিফিক ফ্লিটের প্রধান কোহলার

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব বেড়ে যাওয়ার পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের প্রচেষ্টারই প্রতিফলন এই সফর।

১১ ঘণ্টা আগে