কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতীমের নৃশংস হত্যাকাণ্ডের উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজপথে। ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের কোটবাড়ী বিশ্বরোড এলাকায় অবস্থান নেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে করে মহাসড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতীম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এর আগে সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতীমের প্রথম জানাজা এবং বেলা ১১টায় গন্ধমতি এলাকায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির এই নিষ্পাপ শিক্ষার্থীর শেষ বিদায়ে পুরো ক্যাম্পাস ও কোটবাড়ী এলাকায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে কোটবাড়ীর নিজ বাসা থেকে মায়ের আইফোনটি নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল অপ্রতীম। এরপর সে আর বাড়ি ফেরেনি। ওই দিনই তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
দীর্ঘ ২১ ঘণ্টা নিখোঁজ থাকার পর শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পেছনের লালমাই পাহাড় সংলগ্ন সানন্দা এলাকার একটি নির্জন জঙ্গল থেকে অপ্রতীমের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল।
এদিকে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পর থেকে তদন্তে নেমেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতোমধ্যে ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কিছু গুরুত্বপূর্ণ ক্লু হাতে এসেছে এবং খুব দ্রুতই অপরাধিদের আইনের আওতায় আনা হবে।
একমাত্র সন্তানকে হারিয়ে শিক্ষক মা ড. নাহিদা বেগম ও বাবা এখন বাকরুদ্ধ। পুরো কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার এবং স্থানীয় এলাকা জুড়ে গভীর শোক ও ক্ষোভের আবহ বিরাজ করছে।

শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে আরবি বিভাগের সাতজন; ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং আইন বিভাগের তিনজন করে শিক্ষার্থী রয়েছেন। ভূগোল ও পরিবেশ, ইংরেজি এবং দর্শন বিভাগ থেকে শাস্তি
২ দিন আগে
নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।
২ দিন আগে
বিশ্বব্যাংকের মতে, দক্ষিণ এশিয়ার জনমিতিক পরিবর্তন নীতিগত পদক্ষেপ নেওয়ার জন্য একটি সুযোগ তৈরি করেছে। সরকারগুলো যদি এখনই স্কুলব্যবস্থার পরিকল্পনা করে এবং এই পরিবর্তন থেকে পাওয়া সুবিধা আবার শিক্ষায় বিনিয়োগ করে, তাহলে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়াকে প্রতিটি শিশুর জন্য আরও উন্নতমানের শিক্ষা নিশ্চিত করার স
২ দিন আগে
নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের সব দাপ্তরিক মূল ভবন এবং জেলা পরিষদের আওতাধীন স্থাপনাগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।
২ দিন আগে