কার্গো ভিলেজে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে রোবট

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আধুনিক রিমোট কন্ট্রোল ফায়ারফাইটিং রোবট ব্যবহার করা হয়েছে। আগুনের তীব্রতা কমে এলেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন নিয়ন্ত্রণে দ্রুত অগ্রগতি আনতে রোবটটি ব্যবহার করা হয়েছে। এটি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আধুনিক অগ্নিনির্বাপণ যন্ত্র, যা ঝুঁকিপূর্ণ স্থানে কার্যকরভাবে কাজ করতে সক্ষম।

ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রিমোট কন্ট্রোল ফায়ারফাইটিং রোবটটি মূলত এমন স্থানে ব্যবহার করা হয়, যেখানে মানব ফায়ার ফাইটারদের প্রবেশ বিপজ্জনক হয়ে পড়ে। বিশেষ করে কারখানা, গুদাম, তেল বা গ্যাস স্থাপনার মতো এলাকায় আগুন নেভাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

রোবটটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালিত হয়। এর শক্তিশালী ফ্যান ও পানির জেট সিস্টেম দিয়ে আগুনের তাপমাত্রা কমানো এবং ধোঁয়া দূর করার কাজ করে। ফলে ফায়ার ফাইটারদের নিরাপদ দূরত্ব বজায় রেখে অগ্নিনির্বাপণ কার্যক্রম চালানো সম্ভব হয়।

বিমানবন্দরের আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে। বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনী, নৌ বাহিনী, সেনাবাহিনী, পুলিশ, আনসার বাহিনী এবং অন্যান্য সংস্থার সদস্যরাও অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছেন।

প্রাথমিকভাবে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে নিরবিচ্ছিন্ন তৎপরতা অব্যাহত রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৩ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৩ ঘণ্টা আগে

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

৩ ঘণ্টা আগে

মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি নয়, ট্রিগার আমিও টানতে জানি: শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও

৩ ঘণ্টা আগে
Advertisement