প্রতিশোধ ও বিদ্বেষ কেবল বিভাজন বাড়াবে: জাতিসংঘের মানবাধিকার প্রধান

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের নেতা শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে হাইকমিশনারকে উদ্ধৃত করে এসব কথা বলা হয়েছে।

ভলকার তুর্ক বলেছেন, 'প্রতিশোধ ও বিদ্বেষ কেবল বিভাজন বাড়াবে এবং সকলের অধিকার ক্ষুণ্ণ করবে।'

তিনি কর্তৃপক্ষকে ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশের পর দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখা দিয়েছে। এসময় কিছু ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়েছে এবং সাংবাদিকরাও হামলার শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

ফেব্রুয়ারি সংসদীয় নির্বাচনকে সামনে রেখে ভলকার তুর্ক বলেন, 'নিরাপদ ও শান্তিপূর্ণভাবে রাজনৈতিক জীবনে অংশ নেওয়া এবং ভিন্ন মত প্রকাশের অধিকার সুরক্ষিত করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

জাতিসংঘের মানবাধিকার প্রধান আরও উল্লেখ করেন, তার অফিস কর্তৃপক্ষ ও সকল স্টেকহোল্ডারের সঙ্গে কাজ করতে প্রস্তুত, যাতে মানবাধিকার রক্ষা এবং সহিংসতা প্রতিরোধে সহায়তা করা যায়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আ.লীগের করা আইনেই দলটি নিষিদ্ধ হতে পারে: প্রধান কৌঁসুলি

আমিনুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এবং সন্ত্রাসবিরোধী আইনের অধীনে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে সংগঠন হিসেবে দলটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

৪ ঘণ্টা আগে

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, শনাক্ত হাজারের বেশি

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১০৬ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ৯২৫ জন রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৭৮ শিশু, আর চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৯০৪ জন।

৪ ঘণ্টা আগে

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

রোবরার (৫ জুলাই) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

৬ ঘণ্টা আগে

ডিজিটাল বাস্তবতায় তথ্য আইনে বড় পরিবর্তনের উদ্যোগ সরকারের

মন্ত্রী বলেন, প্রযুক্তির অগ্রগতির ফলে মানুষের যোগাযোগ, তথ্য আদান-প্রদান ও সামাজিক আচরণে বড় পরিবর্তন এসেছে। এতে যেমন নতুন সুযোগ তৈরি হয়েছে, তেমনি সৃষ্টি হয়েছে নানা ধরনের ঝুঁকি ও চ্যালেঞ্জ।

৬ ঘণ্টা আগে