‘হাদি হত্যার আসামিদের ফেরত দিতে ভারতকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার হওয়া আসামিদের দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় আসামিদের হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাদি হত্যায় অভিযুক্তদের বিষয়ে তদন্ত কার্যক্রম চলছে। একবার চার্জশিট দেওয়া হয়েছিল, পরে সম্ভবত না রাজি দেওয়ার কারণে পুনরায় তদন্ত হচ্ছে। এরই মধ্যে ভারতে প্রথমে দুজন পরে আরেকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, তাদের ফেরত পাঠাতে গ্রেপ্তারি পরোয়ানাসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা আনুষ্ঠানিকভাবে অনুরোধপত্র পাঠিয়েছি। যেন এক্সট্রাডিশন বা প্রত্যর্পণ চুক্তি হিসেবে সেসব আসামিকে আইন মাফিক বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ সংস্কারের বিষয়ে এক প্রশ্নে মন্ত্রী বলেন, আমরা এখন বিশ্বের বেশ কিছু উন্নত দেশের সঙ্গে বাংলাদেশ পুলিশের সংস্কারের জন্য কথা বলছি। যেন আমরা মান উন্নয়ন ও ক্যাপাসিটি বিল্ডআপের মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও সমৃদ্ধ করতে পারি।

তিনি বলেন, আমরা সহায়তা চাচ্ছি, সেটাকে অনেক সময় বলা হয় অ্যাডভাইজার সাপোর্ট, টেকনিক্যাল সাপোর্ট। ট্রেনিং ক্যাপাসিটি বিল্ডিংয়ে সব ক্ষেত্রে আমরা উন্নত রাষ্ট্রের কাছ থেকে সহযোগিতা পাবো। তাদের কাছে আমরা প্রয়োজনীয় সহযোগিতা চাইছি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

পুলিশ সূত্রে জানা যায়, সকাল পৌনে ৯টার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

৮ ঘণ্টা আগে

সব সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে চলমান অভিযান প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, ‘জেলাগুলোতে জেলা প্রশাসক (ডিসি) ও সিভিল সার্জনদের মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এ সময় অবৈধ প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ক্লিনিক সিলগালা করা হচ্ছে।’

৮ ঘণ্টা আগে

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ: কৃষিমন্ত্রী

কুমিল্লায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন-২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, পৃথিবীর কোনো ধর্মই অন্যায়, অবিচার কিংবা অশুভ শক্তিকে প্রশ্রয় দেয় না। সব ধর্মের মূল শিক্ষা মানবকল্যাণ, ন্যায়, সৌন্দর্য, সহমর্মিতা ও শান্তির পক্ষে অবস্থান নেওয়া। ফলে মানুষের

৮ ঘণ্টা আগে

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

গোপীনাথপুর এলাকায় পৌঁছালে ফিরোজা বেগম মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি প্রতিমন্ত্রীর গাড়ির সামনে চলে আসেন। তাকে বাচাতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়কের পাশের ধানখেতে নেমে যায়। এতে ফিরোজা বেগম গুরুতর আহত হন। প্রতিমন্ত্রী ও তার স্ত্রীও আহত হন।

৯ ঘণ্টা আগে
Advertisement