ঈদে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের অনন্য নজির স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

শনিবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টায় হিলি সীমান্তের ২৮৫/১১ সাব পিলারের চেকপোস্ট গেটের শূন্যরেখায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের মধ্যে মিষ্টি দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়।

এ সময় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আলাউদ্দিন মন্ডল, ৭৯ বিএসএফ ব্যাটালিয়নের ইন্সপেক্টর রহিত শর্মার হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন। পরে বিএসএফের পক্ষ থেকেও বিজিবি সদস্যদের মাঝে মিষ্টি উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির আইসিপি চেকপোস্টের পোস্ট কমান্ডার মীর হোসেন এবং বিএসএফের চেকপোস্ট কমান্ডার অতুলসহ উভয় দেশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এ সময় তারা কুশল বিনিময় করেন এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

বিজিবি জানায়, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে প্রতি বছর বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবে এ ধরনের মিষ্টি বিনিময়ের আয়োজন করা হয়। এবারের ঈদুল ফিতরেও তার ব্যতিক্রম হয়নি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ায় ভয় দূর হয়েছে: আমীর খসরু

গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ায় দেশের মানুষের মধ্যে ভয়ের পরিবেশ অনেকটাই কেটে গেছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

৮ ঘণ্টা আগে

ঈদের দিন বাবা-মাায়ের সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

৮ ঘণ্টা আগে

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ঈদ শুভেচ্ছা

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ বাংলাদেশে প্রতিটি ধর্মীয় উৎসব সম্প্রীতি ও সৌহার্দের বার্তা বয়ে নিয়ে আসে। মুসলিম ধর্মাবলম্বী জনগোষ্ঠীর প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতরও তেমনি সমস্ত দেশবাসীর সম্প্রীতি ও সৌহার্দের প্রতীক।

৯ ঘণ্টা আগে

যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

প্রিয় নেতার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের জন্য ভোর থেকেই যমুনা অভিমুখে সর্বস্তরের মানুষের ঢল নামে।

৯ ঘণ্টা আগে