প্রতিবেদক, রাজনীতি ডটকম

বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে আজ রবিবার একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি আগামী বুধ বা বৃহস্পতিবারের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড় হলে এর নাম হবে ‘ডানা’। এটি মধ্যপ্রাচ্যের দেশ কাতার-এর দেওয়া নাম।
সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত করতে পারে। ভারতের পশ্চিমবঙ্গে আঘাত করলে এর প্রভাব পড়বে বাংলাদেশের খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলেও। তবে ঘূর্ণিঝড় হলেও তা কম শক্তিসম্পন্ন হতে পারে বলে জানয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার থেকে সারা দেশে বৃষ্টি বাড়তে পারে।
অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ‘সাগরে একটি লঘুচাপ হয়েছে। মঙ্গল বা বুধবারের মধ্যে মধ্যে এটি নিম্নচাপ এবং বুধ বা বৃহস্পতিবারের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ২৫ অক্টোবরের (শুক্রবার) মধ্যে এটি স্থলভাগ অতিক্রম করতে পারে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিপথ এখন পর্যন্ত আমরা ভারতের ওড়িষা ও পশ্চিমবঙ্গের দিকে দেখছি।’
ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গে আঘাত করলে বাংলাদেশের পশ্চিম অংশেও এর প্রভাব পড়বে জানিয়ে ওমর ফারুক বলেন, বাংলাদেশের খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় এর প্রভাব পড়তে পারে।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর রবিবার সন্ধ্যায় জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরো ঘণীভূত হতে পারে। অন্যদিকে ভারতের আবহাওয়া বিষয়ক সরকারি সংস্থা আইএমডি রবিবার রাত ৮টা পর্যন্ত লঘুচাপের কথা নিশ্চিত করেনি। আইএমডি বলছে, আগামীকাল সোমবারের মধ্যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ ইউরোপিয়ান ইউনিয়ন ও কানাডার আবহাওয়া পূর্বাভাস মডেলের বরাত দিয়ে জানিয়েছেন, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ২৩ অক্টোবর মধ্যরাতের পর থেকে ২৪ অক্টোবর সন্ধ্যার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা বিভাগের উপকূলে তীব্র ঘূর্ণিঝড় হিসেবে আঘাত হানতে পারে। ২০২০ সালে আঘাত হানা ঘূর্ণিঝড় আম্ফানের গতিপথের সঙ্গে এর মিল রয়েছে। অর্থাৎ, সম্ভাব্য ঘূর্ণিঝড় ডানা পশ্চিমবঙ্গের মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং বাংলাদেশের সাতক্ষীরা ও খুলনা জেলার উপকূলে আঘাত হানতে পারে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সমাবেশে যোগ দিতে বাধা দিতে গুলশানের বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং পেপার স্প্রে নিক্ষেপের মামলায় সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে সাত দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
৪ ঘণ্টা আগে
অভিযানের সময় সরকারি দায়িত্ব ফেলে রেখে এসে সেখানে সেখানে প্রাইভেট প্র্যাকটিস করতে দেখা যায় নরসিংদীর বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মইনুল হাসান চিশতীকে। এ ঘটনায় তার নিবন্ধন বাতিলের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
৪ ঘণ্টা আগে
এ নির্বাচনে ‘নির্বাচনি কর্তা’ হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তার কার্যালয়েই মনোনয়নপত্র জমা ও বাছাই কার্যক্রম সম্পন্ন হবে। ভোট গ্রহণ হবে জাতীয় সংসদের অধিবেশন কক্ষ।
৫ ঘণ্টা আগে
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চার বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।
৫ ঘণ্টা আগে