প্রতিবেদক, রাজনীতি ডটকম

কৃষিজমি কেবল শস্য উৎপাদন ক্ষেত্র নয় জানিয়ে ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, ‘আমাদের অর্থনীতির প্রাণ এবং আমাদের খাদ্য নিরাপত্তার ভিত্তি।’
আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ভূমি জোনিং ও সুরক্ষা আইন, ২০২৪ (খসড়া) চূড়ান্তকরণ বিষয়ক এক আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করার সময় ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এ কথা বলেন।
ভূমিসচিব মো. খলিলুর রহমান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুস সবুর মন্ডল, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক ছিদ্দিকী, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ উপস্থিত ছিলেন। ভূমি মন্ত্রণালয়ের আইন শাখার যুগ্ম সচিব মো. খলিলুর রহমান খসড়া আইনটি উপস্থাপন করেন।
ভূমিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন এবং দ্রুত শিল্পায়ন ও নগরায়ণের দ্বারা সৃষ্ট চ্যালেঞ্জের জন্য ভূমির মতো এই অমূল্য সম্পদ রক্ষার জন্য শক্তিশালী আইন প্রণয়ন করা জরুরি বলে মনে করেছেন প্রধানমন্ত্রী। এ জন্য তার নির্দেশনায় ভূমি জোনিং ও সুরক্ষা আইন, ২০২৪ আইন প্রণয়নের পরিকল্পনা গ্রহণ করেছে ভূমি মন্ত্রণালয়। এই আইন স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন, বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং দীর্ঘমেয়াদি ব-দ্বীপ পরিকল্পনার সহজতর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘ইনোভেটিং অ্যাট স্কেল’ বা ‘বৃহৎ পরিসরে উদ্ভাবন’। সম্মেলনে সভাপতিত্ব করছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি।
৪২ মিনিট আগে
স্বজনদের দাবি, বিস্ফোরণের পর অক্সিজেন সংকটে পড়ে পিআইসিইউতে থাকা আরও কয়েকজন শিশু। তবে অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ। প্রশ্ন উঠেছে হাসপাতালটির নিরাপত্তা ও জরুরি সেবা ব্যবস্থাপনা নিয়ে।
২ ঘণ্টা আগে
আফতাব অটোমোবাইলসের এক সাবেক কর্মকর্তার ২৩ লাখ টাকা পাওনা পরিশোধ না করায় ঢাকার প্রথম শ্রম আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়। ইতোমধ্যে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
বিলে অনলাইন জুয়া পরিচালনা করলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের দণ্ডিত করা বিধান রাখা হয়েছে। এ ছাড়া অনলাইন জুয়া পরিচালনার সঙ্গে সম্পর্ক থাকলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া সাধারণ জুয়ার অপরাধ
১১ ঘণ্টা আগে