দেশে আবারও ফিরে এসেছে তাপপ্রবাহ, বিস্তার হতে পারে আজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশে আবার তাপপ্রবাহ ফিরে এসেছে। মঙ্গলবার (১৪মে) চার বিভাগের ১২টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে। আজ বুধবার তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে। আগামীকাল বৃহস্পতিবার ও তার পরদিন শুক্রবারও এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, রাঙামাটি, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, কক্সবাজার, ভোলা ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ (৩৬ ডিগ্রি থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু তাপপ্রবাহ বলে) বয়ে যাচ্ছে। তা আজ অব্যাহত থাকার পাশাপাশি বিস্তার লাভ করতে পারে। আজ দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

দেশে মঙ্গলবার (১৪মে) সর্বোচ্চ তাপমাত্রা ছিল নীলফামারীর সৈয়দপুরে ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দেশের আর কোনো অঞ্চলে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছোঁয়নি। গতকাল রাজশাহী, পাবনার ঈশ্বরদী, রংপুর, নীলফামারীর ডিমলা, কুড়িগ্রামের রাজারহাট, রাঙামাটি, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়ার কুমারখালীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি থেকে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দমশিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

তাপপ্রবাহের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিও হতে পারে। আকাশ মেঘলা থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাজশাহী, রংপুর, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। গত সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তিনটি অঞ্চলে বৃষ্টি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে বগুড়ায় ১৬ মিলিমিটার। বাগেরহাটের মোংলায় ১ মিলিমিটার এবং ঢাকায় সামান্য বৃষ্টি হয়েছে।

এবার এপ্রিলে দেশবাসী অতি তীব্র তাপপ্রবাহ দেখেছে। কেবল তা–ই নয়, দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহও ছিল এবার। ১ এপ্রিল দেশে শুরু হওয়া এই তাপপ্রবাহ ছিল ৫ মে পর্যন্ত। তারপর সাত দিন দেশের কোথাও না থাকলেও সোমবার আবার তাপপ্রবাহ ফিরে এসেছে। সোমবার সাত জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, দেশে আবার তাপপ্রবাহ শুরু হয়েছে। তবে তা এপ্রিলের মতো তীব্র হওয়ার আশঙ্কা কম। মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ থাকতে পারে। ১৮–১৯ মে পর্যন্ত এ অবস্থা অব্যাহত থাকার পর বৃষ্টির প্রবণতা একটু বাড়ার সম্ভাবনা আছে। তখন তাপমাত্রা কমে আসবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চীনে বাংলাদেশের মর্যাদা ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরছেন প্রধানমন্ত্রী: মাহ্‌দী আমিন

চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোস সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের মর্যাদা, বিনিয়োগ সম্ভাবনা এবং জলবায়ু কর্মপরিকল্পনা বিশ্বনেতাদের সামনে তুলে ধরছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ

১০ ঘণ্টা আগে

বাংলা গানে তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওটি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে নির্মিত। ভিডিওতে দুই দেশের সরকারপ্রধানের বৈঠক, আনুষ্ঠানিক অভ্যর্থনা এবং সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়েছে।

১০ ঘণ্টা আগে

শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ‘ইলেকট্রিক শক’ দেওয়ার দাবি বিএনপি এমপির

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

১১ ঘণ্টা আগে

নবাবগঞ্জে ‘ছানি-মুক্ত কৈলাইল কর্মসূচি’র উদ্বোধন

আন্তর্জাতিক চক্ষুরোগসেবা প্রদানকারী সংস্থা অরবিস ইন্টারন্যাশনাল এবং অস্ট্রেলিয়াভিত্তিক ‘সোস্যাল হেল্প এন্ডেভার ফর বাংলাদেশ (সেবা)’-এর সহযোগী সংগঠন ‘অল্টারনেটিভ অ্যাপ্রোচ’-এর ব্যবস্থাপনায় পরিচালিত সেবা স্বাস্থ্যকেন্দ্রের যৌথ উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

১১ ঘণ্টা আগে