কুশিয়ারা নদীর ভাঙনে বিপর্যস্ত রাজনগরের ফতেপুর, ঝুঁকিতে অন্তত ১০ গ্রাম

মৌলভীবাজার প্রতিনিধি
দীর্ঘদিন ধরে চলা এই ভাঙনে বহু পরিবার বসতভিটা ও ফসলি জমি হারিয়েছে। ছবি: রাজনীতি ডটকম

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ১ নম্বর ফতেপুর ইউনিয়নের কুশিয়ারা নদীতীরবর্তী অন্তত ১০টি গ্রাম ভয়াবহ নদীভাঙনের কবলে পড়েছে।

প্রতি বছর বর্ষা এলেই ভাঙনের আতঙ্কে দিন কাটে গ্রামবাসীর, তবে এ বছর শীত মৌসুমেই শুরু হয়েছে ভাঙন। দীর্ঘদিন ধরে চলমান এই ভাঙনে বহু পরিবার তাদের বসতভিটা ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ফতেপুর ইউনিয়নের শাহাপুর, বেড়কুরি, মোল্লাবাড়ি, জাহিদপুর, আব্দুল্লাহপুর, চরকারপার ও কাশিমপুরসহ প্রায় ১০টি গ্রাম বর্তমানে নদীভাঙনের চরম ঝুঁকিতে রয়েছে।

ফতেপুর ও মনমুখ ইউনিয়ন মিলিয়ে প্রায় ১০ কিলোমিটার এলাকা নদীভাঙনের শিকার হচ্ছে। ছবি: রাজনীতি ডটকম
ফতেপুর ও মনমুখ ইউনিয়ন মিলিয়ে প্রায় ১০ কিলোমিটার এলাকা নদীভাঙনের শিকার হচ্ছে। ছবি: রাজনীতি ডটকম

এসব গ্রামের শতাধিক পরিবার ইতোমধ্যে ভিটেমাটি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। অনেক পরিবার অন্যের জমিতে অস্থায়ীভাবে ঘর তুলে কোনোরকমে দিন কাটাচ্ছে।

নদীভাঙনে ভুক্তভোগী মিরাশ মিয়া অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে নদীভাঙন চললেও এখন পর্যন্ত কোনো স্থানীয় জনপ্রতিনিধি বা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তার কার্যকর উপস্থিতি চোখে পড়েনি।

এ বিষয়ে ১ নম্বর ফতেপুর ইউনিয়ন পরিষদের সদস্য এমদাদুল হক টিটু বলেন, ‘নদীভাঙনের বিষয়টি সাবেক উপজেলা প্রশাসনকে জানিয়েছিলাম। বর্তমান উপজেলা প্রশাসনকেও অবহিত করা হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।’

প্রতি বছর বর্ষায় নদীভাঙন শুরু হলেও এ বছর তা শীত মৌসুমেই শুরু হয়েছে। ছবি: রাজনীতি ডটকম
প্রতি বছর বর্ষায় নদীভাঙন শুরু হলেও এ বছর তা শীত মৌসুমেই শুরু হয়েছে। ছবি: রাজনীতি ডটকম

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন অলিদ জানান, ফতেপুর ও মনমুখ ইউনিয়ন মিলিয়ে প্রায় ১০ কিলোমিটার এলাকা নদীভাঙনের শিকার হচ্ছে।

তিনি বলেন, ‘আমি পরিস্থিতি পরিদর্শন করে একটি কাজের ড্রাফট তৈরি করে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। তবে এখনো বরাদ্দ না পাওয়ায় কাজ শুরু করা যাচ্ছে না।’

এদিকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে আসন্ন বর্ষা মৌসুমে নদীভাঙন আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তারা অবিলম্বে নদী রক্ষা বাঁধ নির্মাণসহ স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

২ ঘণ্টা আগে

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

২ ঘণ্টা আগে

মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি নয়, ট্রিগার আমিও টানতে জানি: শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও

৩ ঘণ্টা আগে

পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার ইউনিট গঠনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠন এবং পুলিশ সদস্যদের উচ্চতর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

৩ ঘণ্টা আগে
Advertisement