রাজশাহী ব্যুরো

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজশাহীতে দমকা হাওয়ার সঙ্গে ভারি বৃষ্টিপাত হয়েছে। গতকাল রোববার (২৬ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বৃষ্টিপাত শুরু হয়। আজ সোমবার (২৭ মে) সকাল ৯টা পর্যন্ত থেমে থেমে দমকা হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। কখনও গুঁড়ি গুঁড়ি আবার কখনও মাঝারি এবং কখনও ভারি বর্ষণ হয় গোটা রাজশাহী অঞ্চল জুড়েই। যদিও ঘূর্ণিঝড় রিমাল উপকূল অঞ্চল অতিক্রম করার সময় থেকে এখন পর্যন্ত রাজশাহীর কোথাও তেমনভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
তবে থেমে থেমে বর্ষণের কারণে সোমবার সকালে চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ ও স্কুলকলেজের শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা। উপায় না থাকায় বৃষ্টি মাথায় নিয়েই কাজে বের হন নিম্ন আয়ের মানুষ।
আর বৃষ্টির কারণে প্রধান প্রধান সড়কে আজ সকাল থেকে যানবাহন চলাচলও কম।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) রহিদুল ইসলাম জানান, সোমবার বেলা ৩টা পর্যন্ত রাজশাহীতে ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির সময় বাতাসের গতিবেগ ছিল ১২ থেকে ১৫ নটিকেল মাইল। এছাড়া বাতাসের আদ্রতা ছিল ৯৫ শতাংশ।
তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে মঙ্গলবার পর্যন্ত মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের অন্যান্য বিভাগের পাশাপাশি রাজশাহীতেও দমকা বা ঝড়ো হাওয়াসহ ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতিভারি (২৮৯ মিলিমিটার/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে- ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে শুরু হওয়া এই বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যাবে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রাও ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমে আসতে পারে। তবে উপকূলে বাতাসের যেমন গতি থাকে, অত বেশি থাকবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
৪ ঘণ্টা আগে
অনুষ্ঠানে 'আলী আলী মওলা আলী', 'পর্দা হ্যায় পর্দা', 'আমার দেহ মন বলে নবী নবী', 'ইশ্কে নবী দিল মে পয়দা করো', 'দমাদম মাস্ত কালান্দর' ও 'খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা'-সহ জনপ্রিয় বেশ কিছু উর্দু, হিন্দি ও বাংলা কাওয়ালী পরিবেশন করা হয়।
১৫ ঘণ্টা আগে
সামিট জানিয়েছে, ধীরে ধীরে সরবরাহ বাড়িয়ে ১৫ আগস্ট রাত ২টার দিকে টার্মিনালের পূর্ণ সক্ষমতা অনুযায়ী প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষে কাজ চলছে।
১৬ ঘণ্টা আগে
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সি স্পাইকের সব কার্গো ট্যাংক অক্ষত আছে। কোনো ট্যাংকে পানি ঢোকেনি। জাহাজ থেকে তেল নিঃসরণের ঘটনাও ঘটেনি। তবে সংঘর্ষে জাহাজটির ইঞ্জিনকক্ষের বাঁ পাশের পেছনের দিকে প্রায় এক বর্গমিটার ফাটল সৃষ্টি হয়েছে। ওই ফাটল দিয়ে পানি ঢোকার পর জাহাজটিতে সাময়িক বিদ্যুৎ-বিপর্যয় ঘটে।
১৬ ঘণ্টা আগে