প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন, সমুদ্রসৈকত কুয়াকাটা এবং ম্যানগ্রোভ বন সুন্দরবনকে জরুরি ভিত্তিতে একবার ব্যবহার্য প্লাস্টিক ও পলিথিনমুক্ত করার উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, এসব কাজে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও তরুণ সমাজের অংশগ্রহণ একান্ত প্রয়োজন। সকলের সম্মিলিত প্রচেষ্টাই কেবল একটি পরিচ্ছন্ন পরিবেশ উপহার দিতে পারে।
মঙ্গলবার (২৭ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে তার অফিস কক্ষে বিভিন্ন পরিবেশবাদী সংস্থার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।
সংস্থাগুলোর দাবির প্রেক্ষিতে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তার স্বার্থে বন অধিদপ্তরের অর্গানোগ্রামে প্রয়োজনীয় সংখ্যক বন্যপ্রাণী কর্মকর্তা যুক্ত করার প্রস্তাব বিবেচনা করা হবে। দেশের সাফারি পার্কগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা এবং বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটকে শক্তিশালী করার উদ্যোগ নেয়া হবে। বন্যপ্রাণীর জন্য দেশের বিচ্ছিন্ন বনগুলোর মধ্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নিরাপদ করিডোর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হবে।
বৈঠকে ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন এবং ওয়াইল্ড টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত সংস্থাগুলোর প্রতিনিধিরা তাদের সংগঠনের পক্ষ থেকে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে নেওয়া নানা উদ্যোগ তুলে ধরেন।

যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নতুন এক গবেষণায় দেখা গেছে, খাদ্যবর্জ্য ল্যান্ডফিলে না পাঠিয়ে বিকল্প ব্যবস্থায় নেওয়া হলে সংশ্লিষ্ট জলবায়ু প্রভাব ৮৯ থেকে ৯৯ শতাংশ পর্যন্ত কমতে পারে। একই সঙ্গে পানিতে অতিরিক্ত পুষ্টি উপাদান জমে শৈবাল বৃদ্ধির মতো ‘ইউট্রোফিকেশন’ সমস্যাও কমানো সম্ভব।
৯ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে করে ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী।
১০ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
১১ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ী আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
১১ ঘণ্টা আগে