প্রতিবেদক, রাজনীতি ডটকম

দুপুরের মধ্যে দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, বুধবার রাতে দেওয়া আবহাওয়ার সবশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ৫ আগস্টের পর কারাগার ভেঙে পালিয়ে যাওয়া আসামি ও কয়েদিদের মধ্যে কেউ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত কি না, কিংবা চলতি বছরে এ ধরনের কোনো তৎপরতার ইঙ্গিত পাওয়া গেছে কি না—এ বিষয়ে এখন পর্যন্ত পুলিশের কাছে কোনো তথ্য নেই।
৩ ঘণ্টা আগে
ডা. জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সেটি নির্ধারণ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দলটি মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল কি না, বিচারিক প্রক্রিয়ায় তা নির্ধারিত হবে। সেই বিচারের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত আসবে।
৩ ঘণ্টা আগে
২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে ‘বিতর্কিত কর্মকাণ্ড’ এবং শিক্ষার্থীদের ‘হুমকি’ দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক সাময়িক বরখাস্ত এবং একজনকে সাময়িকভাবে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
সভায় শিক্ষামন্ত্রী ফলাফল প্রকাশের প্রস্তুতি ও খাতা মূল্যায়নের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। একই সাথে নির্ধারিত সময়ের মধ্যে নির্ভুলভাবে ফলাফল তৈরির কাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
৪ ঘণ্টা আগে