ঢাকার বায়ু আজ খুব অস্বাস্থ্যকর

ডেস্ক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ চতুর্থ স্থানে রাজধানী ঢাকা। রোববার সকাল ১১টা ৩১ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ছিল ২২১। যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

বায়ু দূষণের এ তালিকায় প্রথম স্থানে রয়েছে পাকিস্থানের লাহোর, স্কোর ৩৪২। ২২৯ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের নয়াদিল্লি। তৃতীয় স্থানে রয়েছে ভারতের মুম্বাই, স্কোর ২২৬। পঞ্চম স্থানে রয়েছে ভারতের কলকাতা, স্কোর ২০৯।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

বিশেষজ্ঞরা বলছেন, বাতাসে প্রতি ঘনমিটারে দুই দশমিক পাঁচ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ (পিপিএম) যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তাহলে ওই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়। এই মাত্রা ৫১-১০০ হলে বাতাসকে ‘মধ্যম’ মানের ও ১০১-১৫০ হলে ‘বিপদসীমায়’ আছে বলে ধরে নেওয়া হয়। এ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। আর পিপিএম ১৫১-২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ ও ৩০১-৫০০ হলে ‘বিপজ্জনক’ বলা হয়।

বায়ুদূষণ বেশি হলে সবচেয়ে ঝুঁকিতে থাকেন সংবেদনশীল গোষ্ঠীর ব্যক্তিরা। তাদের মধ্যে আছেন বয়স্ক, শিশু, অন্তঃসত্ত্বা ও জটিল রোগে ভোগা ব্যক্তিরা। তাদের বিষয়ে বিশেষ যত্নবান হওয়া দরকার বলে পরামর্শ বিশেষজ্ঞদের।

ঢাকায় গত জানুয়ারিতে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বাতাসের মধ্যে কাটিয়েছে নগরবাসী। জানুয়ারির মোট ৯ দিন রাজধানীর বাতাসের মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

২০২৮ সাল থেকে পরিবর্তন হচ্ছে শিক্ষা কারিকুলাম: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী বলেন, ‘নকল এখন না থাকলেও নকলের ধরন পরিবর্তন হয়েছে। কোনো প্রতিষ্ঠানে নকল পাওয়া গেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে। সেই সঙ্গে যদি প্রশ্নপত্র ফাঁস হয়, তাহলে কোনভাবেই এর সঙ্গে জড়িতদের ছাড় দেয়া হবে না।’

৩ ঘণ্টা আগে

ফের কমলো সোনার দাম, ভরিতে ৫৪৮২ টাকা

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

৪ ঘণ্টা আগে

দালিয়ানে অর্থনৈতিক সম্মেলন শেষে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলন শেষে বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের স্থানীয় সময় আজ বুধবার (২৪ জুন) বেলা ১টা ৩০ মিনিটে বেইজিংয়ের পথে যাত্রা করেন তিনি। প্রধানমন্ত্রীর সাথে এই সফরে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও রয়েছেন।

৪ ঘণ্টা আগে

ঢাকার কাছাকাছি একের পর এক ভূমিকম্পের উৎপত্তিস্থল, কী বার্তা দিচ্ছে?

যদিও এসব ভূমিকম্পের বেশিরভাগই মাঝারি বা অপেক্ষাকৃত কম মাত্রার, তবুও বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করছে আরেকটি বিষয়, আর তা হলো উৎপত্তিস্থলগুলোর অবস্থান।

৪ ঘণ্টা আগে