শ্রীনগরে টমেটো চাষে লাভবান কৃষক

খান সুজন, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
ফাইল ছবি

মুন্সীগঞ্জের শ্রীনগরে টমেটো চাষে লাভবান হচ্ছেন উদ্যোক্তারা। সবজির বাজার পাওয়ায় স্থানীয়রা উচ্চ ফলনশীল টমেটো চাষের দিকে ঝুকেছেন। বির্স্তীণ আড়িয়ল বিলের বিভিন্ন ভিটায় ও উপজেলার জুরাসার, পাঁচলদিয়া ও বিবন্দী এলাকার বিভিন্ন জমিতে টমেটোর চাষাবাদ করা হচ্ছে।

পাইকারি দরে কৃষকের উৎপাদিত প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকা। স্থানীয় বাজারে প্রকার ভেদে টমেটোর কেজি খুচরাভাবে বিক্রি করা হচ্ছে ৪০-৫০ টাকা। গেল কয়েকদিন আগেও খোলা বাজারে টমেটোর কেজি কেনাবেচা হয়েছে ৬০ টাকা করে। এখন টমেটোর ভরা মৌসুম হওয়ায় দাম কিছুটা কম।

সরেজমিন ঘুরে দেখা গেছে, হাইটম, দিপালী, বাহুবালী ও থাইল্যান্ডের বিউটি ফুল নামক উন্নত জাতের টমেটোর চাষ করছেন। হাইব্রিড জাতের এসব টমেটোর বাম্পার ফলন হয়েছে। গোলাকার ও লম্বাকৃতির টক-মিষ্টি স্বাদযুক্ত টমেটোর কাঙ্ক্ষিত ফলন ও দাম পাওয়ায় উদ্যোক্তাদের মুখে হাসি ফুঁটেছে। সারি সারি গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত থোকায় থোকায় টমেটোর

সমারোহ। আগামী মাহে রমজান মাসকে সামনে রেখে টমেটো বাগানের বাড়তি যত্নে নিচ্ছেন তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১ বিঘা জমিতে উচ্চ ফলনশীল টমেটোর উৎপাদন হয়ে থাকে সাড়ে ৩০০-৪০০ মণ। এতে খরচ ধরা হচ্ছে ৩০-৩৫ হাজার টাকা।

বাড়ৈখালী এলাকার মহিউদ্দিন ও জহির নামে দুজন উদ্যোক্তা জানান, শ্রীধরপুরে বিলের একটি ভিটায় (৭০ শতাংশ) আগাম টমেটোর চাণষ করে লাভবান হয়েছে। স্থানীয় পাইকারের কাছে ভালো দামে বিক্রি করেছেন।

উপজেলার পাঁচলদিয়ার মোয়াজ্জেম হোসেন জানান, ৬০ শতাংশ জমিতে টমেটোর চাষ করেন তিনি। গত মৌসুমে প্রায় ৬০০ মণ টমেটো উৎপাদিত হয়েছে। বাজার কম থাকায় লাভ কম হয়েছে। এবারও তিনি টমেটোর আবাদ করছেন। এ চাষে লাভের স্বপ্ন দেখছেন তিনি।

জুরাসার এলাকায় সাইফুল ইসলাম বলেন, গেল বছর টমেটোর বাম্পার ফলন হলেও ফসলের বাজার মূল্য কম পেয়েছেন। এ বছর ১ বিঘা জমিতে থাইর‌্যান্ডের বিউটি ফুল জাতের টমেটোর চাষ করেছেন। কাঙ্ক্ষিত ফলন হয়েছে। চার দিন ধরে বাগানে উৎপাদিত টমেটো বাজারজাত করছেন। বর্তমানে ৩০ টাকা দরে টমেটোর কেজি বিক্রি করছেন। সাড়ে ৩০০ মণ টমেটো উৎপাদণের লক্ষ্যমাত্রা ধরেছেন তিনি।

বীরতারার টুকানী মাদবর ও সুরুজ শেখ জানান, ৬০ শতাংশ জমিতে টমেটোর সাথী ফসল হিসেবে আখের চারা রোপণ করেছেন। টমেটোর বাম্পার ফলনে অধিক লাভের আশা করছেন তারা।

স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় প্রায় সাড়ে ৬০০ হেক্টর জমিতে টমেটোসহ অন্যান্য মৌসুমী শাক-সবজির আবাদ হচ্ছে। উচ্চ ফলনশীল টমেটো চাষ লাভজনক হওয়ায় স্থানীয়দের আগ্রহ বাড়ছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দালিয়ানে অর্থনৈতিক সম্মেলন শেষে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলন শেষে বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের স্থানীয় সময় আজ বুধবার (২৪ জুন) বেলা ১টা ৩০ মিনিটে বেইজিংয়ের পথে যাত্রা করেন তিনি। প্রধানমন্ত্রীর সাথে এই সফরে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও রয়েছেন।

৩ ঘণ্টা আগে

ঢাকার কাছাকাছি একের পর এক ভূমিকম্পের উৎপত্তিস্থল, কী বার্তা দিচ্ছে?

যদিও এসব ভূমিকম্পের বেশিরভাগই মাঝারি বা অপেক্ষাকৃত কম মাত্রার, তবুও বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করছে আরেকটি বিষয়, আর তা হলো উৎপত্তিস্থলগুলোর অবস্থান।

৩ ঘণ্টা আগে

আইনি ইতিহাসে নতুন অধ্যায়, মামলা জিতল এআই ল’ ফার্ম

‘গারফিল্ড এআই’ নামের প্রতিষ্ঠানটি গত মাসে ইংল্যান্ডের ওয়ান্ডসওয়ার্থ কাউন্টি কোর্টে একজন ফ্রিল্যান্স কর্মীর বকেয়া পারিশ্রমিক সংক্রান্ত মামলায় জয়লাভ করে। গত বছর যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানটি দেশটির প্রথম এআইভিত্তিক ল’ ফার্ম।

৩ ঘণ্টা আগে

সন্ধ্যার মধ্যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পূর্বাভাসে বলা হয়েছে— ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

৩ ঘণ্টা আগে