প্রতিবেদক, রাজনীতি ডটকম

স্লোগাননির্ভর না হয়ে মাঠপর্যায়ের বাস্তবতা বিবেচনায় নিয়ে জলবায়ু পরিবর্তনের ইস্যুতে কাজ করার তাগিদ দিয়েছেন পানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাত।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তহবিল গঠনে ধনী দেশগুলোর আচরণ হতাশাজনক। তাই কপের স্লোগান কী বলছে তার দিকে না তাকিয়ে বাংলাদেশের মাঠ পরিস্থিতি বিবেচনায় নিয়ে কার্যক্রম গ্রহণ করতে হবে।
সম্প্রতি অনুষ্ঠিত কপ২৯ সম্মেলনে অংশ নেওয়া জলবায়ু বিশেষজ্ঞ, ইয়ুথ অ্যাকটিভিস্ট ও সরকারের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত কপ২৯ পরবর্তী সংলাপ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওশি ফাউন্ডেশন, এফইএস বাংলাদেশ ও ইয়ুথনেট গ্লোবাল সম্মিলিতভাবে এ সংলাপ আয়োজন করে।
সংলাপে প্যানেল আলোচকের বক্তব্যে ড. আইনুন নিশাত আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সব খাতকে বিবেচনায় নিয়ে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। বিশেষ করে মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে বিশেষভাবে জোর দিতে হবে।
সংলাপে সরকারের প্রতিনিধি, একাডেমিয়া, থিংক ট্যাংক, ট্রেড ইউনিয়ন, যুব প্রতিনিধি, জলবায়ু অ্যাকটিভিস্ট ও মিডিয়া প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন। তারা বলেন, কপ২৯ সম্মেলনের ফলাফল নিয়ে অসন্তুষ্টি থাকলেও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আগামী সম্মেলনগুলোয় ভালো ফলাফল আনতে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।
এফইএস বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ড. ফেলিক্স গারদেসের সঞ্চালনায় সংলাপে বিশেষজ্ঞ প্যানেলে আরও উপস্থিত ছিলেন ঢাকায় সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (পরিবেশ ও জলবায়ু) নায়োকা মার্টিনেজ ব্যাকস্ট্রম ও পরিবেশ অধিদফতরের পরিচালক মো. জিয়াউল হক।
অনুষ্ঠানের শুরুতে কপ২৯ নিয়ে আলাদা প্রেজেন্টেশন দেন ওশি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. এস এম মোরশেদ করেন ও ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান। ওশি ফাউন্ডেশনের চেয়ারপারসন সাকি রেজওয়ানা ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করেন।

সোমবার (৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
২ ঘণ্টা আগে
দেশ জুড়ে আবারও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। আগামী ৩ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছে বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
২ ঘণ্টা আগে
চিঠিতে বলা হয়েছে, বর্তমানে সরকারি দপ্তরগুলোর বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমে এআই টুলের ব্যবহার ক্রমেই বাড়ছে। এসব প্রযুক্তির মাধ্যমে কাজের গতি, দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়লেও অসতর্ক ব্যবহারে সরকারি সংবেদনশীল ও গোপনীয় তথ্য অননুমোদিতভাবে প্রকাশ বা তৃতীয় পক্ষের কাছে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে।
৩ ঘণ্টা আগে
মিয়ানমারের রাষ্ট্রদূত এ প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং পাশাপাশি এলএনজি হিসেবেও গ্যাস সরবরাহের সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনার কথা জানান। জ্বালানিমন্ত্রীও তার এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দেন।
১৪ ঘণ্টা আগে