রাজধানীতে বজ্রসহ হালকা বৃষ্টি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

তাপপ্রবাহের মধ্যে রাজধানীতে নেমে এলো হালকা বৃষ্টিপাত। এতে তাপমাত্রা কিছুটা কমলেও গরম অনুভূতি ফের বাড়তে পারে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর পর্যন্ত তীব্র সূর্যকিরণে জনজীবনে বিপর্যয় নেমে এলে হঠাৎ কালো মেঘে ঢেকে যায় রাজধানীর আকাশ। বইতে শুরু করে গরম বাতাস। সঙ্গে নেমে আসে বজ্রঝড়ও।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, গরম বাতাসের কারণ হলো তাপপ্রবাহ। প্রচণ্ড গরমের মধ্যে কালবৈশাখীর শুরুর দিকে বাতাস গরমই থাকে। বৃষ্টিপাত বাড়লে ধীরে ধীরে বাতাসও ঠাণ্ডা হয়। এতে তাপমাত্রা আজ কিছুটা কমলেও কাল আবার বাড়তে পারে।

তিনি আরও বলেন, বিকেল ৩টা থেকে যে ঝড় হয়েছে সেটা ঢাকাসহ আশপাশের এলাকায়। অন্যান্য এলাকায়ও হতে পারে।

এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে- বুধবার (১৭ এপ্রিল) সকাল পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

উপসচিবের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র, সতর্ক করল জনপ্রশাসন মন্ত্রণালয়

সোমবার (১৭ আগস্ট) এক বিবৃতিতে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, প্রশাসন-১ শাখার উপসচিব শরিফুল ইসলামের স্বাক্ষর নকল করে ওই নিয়োগপত্র তৈরি করা হয়েছে

৪ ঘণ্টা আগে

নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা, চার্জ দিতে হবে সৌরবিদ্যুতে

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব তথ্য জানান।

৪ ঘণ্টা আগে

৬ মাসে অভূতপূর্ব জনসমর্থন পেয়েছে সরকার, দাবি মাহদী আমিনের

সোমবার (১৭ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

৫ ঘণ্টা আগে

২ দিনের সফরে ঢাকায় আসছে ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদল

সোমবার (১৭ আগস্ট) তাদের ঢাকায় এসে পৌঁছানোদ কথা রয়েছে। দুই দিনের সফরে তারা সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে।

৭ ঘণ্টা আগে