আবারও শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে দু’দিন ধরে দেখা মিলছে না সূর্যের। শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা নেমেছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, সর্বনিম্ন তাপমাত্রা ১০ এর নিচে নামলে ওই এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যায়। তবে দু’দিন ধরে সূর্যের মুখ দেখা যায়নি। দিনভর মেঘাচ্ছন্ন আকাশের সঙ্গে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। সঙ্গে উত্তরের হিমশীতল বাতাসের কারণে শীতের তীব্রতাও বেড়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি। শুক্রবার বিকাল ৩টায় দিনের তাপমাত্রাও কমে ১৬ ডিগ্রিতে নামে। এছাড়া মেঘলা আকাশে হালকা কুয়াশা আর উত্তরের হিমশীতল বাতাসে শীতের প্রকোপ বেড়েছে। এমন আবহাওয়া আরও ২/৩ দিন থাকতে পারে। জানুয়ারির শেষ সপ্তাহে শীতের প্রকোপ কমতে পারে।

মাঘের এই তীব্র শীতের কারণে জনদুর্ভোগ বেড়েছে। রিকশা-ভ্যানের চালকসহ খেটে খাওয়া মানুষের বেশি দুর্ভোগ দেখা গেছে। চরম দুর্ভোগে পড়েছেন কৃষি শ্রমিকরা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে সরাসরি চীন সফর করবেন। প্রধানমন্ত্রীর এই দুই দেশ (মালয়েশিয়া ও চীন) সফরের আগে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

৫ ঘণ্টা আগে

চলতি বছরের শেষে শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী

মন্ত্রী বলেন, ‘আজকের নেওয়া সিভিল এভিয়েশনের এ মাস্টারপ্ল্যানের মাধ্যমে আগামী ২০ থেকে ৩০ বছর বা তারও অধিক সময়ের জন্য বাংলাদেশের বিমান চলাচল খাতের উন্নয়ন লক্ষ্য, অগ্রাধিকার এবং কৌশলগত দিকনির্দেশনা নির্ধারণ করবে।

৬ ঘণ্টা আগে

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: র‍্যাব

এসময় ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে র‌্যাবের পদক্ষেপ নিয়ে করা প্রশ্নের জবাবে র‌্যাব-২ এর অধিনায়ক বলেন, ‘আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটাতে চাইলে ছাড় দেয়া হবে না।’

৬ ঘণ্টা আগে

‘আগের সরকারের গাফিলতিই ভ্যাকসিন সংকটের জন্য দায়ী’

হামের বিস্তার প্রসঙ্গে ড. জিয়াউদ্দিন বলেন, চলতি বছরের প্রাদুর্ভাবে আক্রান্ত শিশুদের বড় অংশই সেই সময়ে জন্ম নেওয়া, যখন নিয়মিত টিকাদান কর্মসূচিতে ঘাটতি ছিল। তবে মার্চে মৃত্যুর খবর পাওয়ার পর দ্রুত জরুরি টিকাদান কার্যক্রম চালু করা হয় এবং এক মাসের মধ্যে প্রায় শতভাগ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে।

৭ ঘণ্টা আগে