বিশ্বে বায়ুদূষণে আজ শীর্ষে রাজধানী ঢাকা

ডেস্ক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

দূষিত বাতাসের শহরের তালিকায় আজ সোমবার শীর্ষে রয়েছে রাজধানী ঢাকার বায়ু। বেলা ৯টা ৪১ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ৩০২। মানের দিক থেকে এটি বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ।

বিশ্বের ১২৫টি দেশের মধ্যে এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটর, স্কোর ২০০ অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। একিউআই স্কোরে তৃতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর, স্কোর ১৯০। ১৮৯ স্কোর নিয়ে চতুর্থ স্থানে আছে মিশরের কায়রো। পঞ্চমে নেপালের কাঠমুন্ডু, স্কোর ১৭৭।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পুলিশকে সতর্কবার্তা দেওয়ার নেপথ্যে নির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই: ডিবি প্রধান

রোববার (২ আগস্ট) ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুলিশের ওপর হামলার বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে সদস্যদের আরও সতর্ক থাকতে স্মরণ করিয়ে দিতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

৭ ঘণ্টা আগে

সীমান্ত বাণিজ্য ফের চালু করতে আগ্রহী মিয়ানমার

রোববার (২ আগস্ট) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে দেশটির রাষ্ট্রদূত কিয়াও সো ময়ে এ আগ্রহের কথা জানান।

৮ ঘণ্টা আগে

শিক্ষকদের বিরুদ্ধে ঢালাও ব্যবস্থা নয়, ন্যায়সংগত প্রক্রিয়ার দাবি শিক্ষক নেটওয়ার্কের

রোববার (২ আগস্ট) এক বিবৃতিতে শিক্ষক নেটওয়ার্ক জানায়, জুলাই অভ্যুত্থানবিরোধিতার অভিযোগ তুলে একদল শিক্ষক ২৩১ জনের তালিকা উপাচার্যের কাছে জমা দিয়েছেন

৮ ঘণ্টা আগে

৩ দিনের সফরে ঢাকা আসছেন মার্কিন প্যাসিফিক ফ্লিটের প্রধান কোহলার

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব বেড়ে যাওয়ার পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের প্রচেষ্টারই প্রতিফলন এই সফর।

৯ ঘণ্টা আগে